| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৬ ইং | ১৪:১৮:০৬:অপরাহ্ন  |  ১৩৭০২৪ বার পঠিত
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি

রিপোর্টার্স২৪ ডেস্ক: গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনায় গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির গোপালগঞ্জে পৌঁছান। তাঁর সঙ্গে সফরে রয়েছেন এসআরবির মহাপরিচালক ফারুক আহমেদ এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সফরকালে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর জেলার নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে তাঁরা খোঁজখবর নেবেন বলে জানা গেছে।

এ ছাড়া জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ কল্যাণ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁদের। সভায় জেলা পুলিশের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার বিষয়ও রয়েছে সফরসূচিতে।

তিন কর্মকর্তার গোপালগঞ্জ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।

সাম্প্রতিক পরিস্থিতির পর পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা এবং বিজিবি ও এসআরবির মহাপরিচালকদের একসঙ্গে গোপালগঞ্জ সফরকে জেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪