| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০১ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের প্রধানমন্ত্রীর সম্মাননা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৬ ইং | ১১:১৫:০৯:পূর্বাহ্ন  |  ১১২৫৯৩ বার পঠিত
১০১ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের প্রধানমন্ত্রীর সম্মাননা

রিপোর্টার্স২৪ ডেস্ক: সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে ৭ জন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়সহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী অংশগ্রহণ করেন। এর আগে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে সংবর্ধনাস্থলে পৌঁছান। এ সময় তাঁকে স্বাগত জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সঙ্গে চা চক্রে অংশ নেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এর আগে আজ শনিবার সকালে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের শ্রদ্ধা জানাতে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪