| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া, জানালেন শুভেচ্ছা

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৭৪৭০ বার পঠিত
নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া, জানালেন শুভেচ্ছা
ছবির ক্যাপশন: বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মির্জা ফখরুল- ছবি সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটি অবতরণ করে। এসময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা তাকে স্বাগত জানান।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ২০ মিনিটে নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি। দুপুর ১ টা ২৬ মিনিটে দুই ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রীকে নিয়ে বাসাটিতে প্রবেশ করেন খালেদা জিয়া।

সরেজমিনে দেখা গেছে, নিজের দীর্ঘদিনের নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে বসেছেন খালেদা জিয়া। আর তার পেছনে ছিলেন দুই ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক রহমানের স্ত্রী এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী।

এর আগে সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন। খালেদা জিয়ার গাড়ি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তারা স্লোগান ও করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করেন। নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতিতে পুরো বিমানবন্দর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে গুলশানের পথে রওনা হলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা স্লোগান দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান।

নেতাকর্মীদের সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীকে হিমশিম খেতে হচ্ছে। ফুল, ব্যানার, পতাকা, স্লোগানে খালেদা জিয়াকে পথে পথে শুভেচ্ছা জানাচ্ছেন নেতাকর্মীরা। খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে ফিরোজার সামনে পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নিরাপত্তা দিতে দেখা যায়।

অপেক্ষার পালা শেষে ফিরোজার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। 

তিনি বলেন, ১৪ ঘণ্টার জার্নি করার পর রাস্তায় জনতার যে উচ্ছ্বাস ও অভিনন্দন যদিও জনতার পক্ষে থেকে ঠিকই আছে, কিন্তু একজন রোগী চিকিৎসাধীন যেহেতু, উনার পক্ষে যদিও এটি কষ্টকর। তারপরেও উনি জনগণের নেত্রী, জনগণের পাশে থাকতেই পছন্দ করেন, সেজন্য আপনাদের (সাংবাদিক) মাধ্যমে সকল শ্রেণি-পেশার মানুষ, দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ যারা উপস্থিত থেকে উনাকে অভিনন্দন জানিয়েছেন-তাদের উনি শুভেচ্ছা ও সালাম জানিয়েছেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪