| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সহসাই দেশে এসে নেতৃত্ব দেবেন তারেক রহমান : ডা. জাহিদ

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৮২৮৪ বার পঠিত
সহসাই দেশে এসে নেতৃত্ব দেবেন তারেক রহমান : ডা. জাহিদ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

নিজস্ব  প্রতিবেদক : চার মাস পর চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪২ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের দেওয়া বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

খালেদা জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনও ফিরেছেন। দেশে ফিরেই তিনি তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

এদিন রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক।

ডা. জাহিদ বলেন, জুবাইদা রহমান দেশে ফিরেছেন। ১৭ বছর সরকার তাকে দেশে আসতে দেয়নি। তাদের মেয়ে জাইমা রহমান কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে একটা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। ইনশাআল্লাহ, সেদিন আর বেশি দূরে নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও এই মাঠে এসে নেতৃত্ব দেবেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে তিনি আরও বলেন, চিকিৎসা পরবর্তীতে উনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ, অনেকটুকু সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক শক্তিশালী আছেন। আপনারা উনার সুস্থতার জন্য দোয় করবেন।

ডা. জাহিদ বলেন, অনেকটাই শারীরিক-মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরোজায় ফেরত এসেছেন। যদিও ১৪ ঘণ্টার জার্নি এবং রাস্তার এই অবস্থায় উনি শারীরিকভাবে একটু অবসন্ন। তারপরেও মানসিকভাবে উনার অবস্থা অত্যন্ত স্থিতিশীল আছেন। এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া চাই, দেশবাসীর কাছেও দোয়া চাই- যাতে উনার সুস্থতা অব্যাহত থাকে।


রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪