| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকার এফডিআর ফ্রিজ

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৫ ইং | ১২:৫৯:৩৬:অপরাহ্ন  |  ১৭৬৮৮০১ বার পঠিত
ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকার এফডিআর ফ্রিজ
ছবির ক্যাপশন: ডিজিএফআই এর সাবেক ডিজি হামিদুল হক

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) হামিদুল হকের চারটি এফডিআরের ৪০ কোটি টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। হামিদুলের নামে থাকা পূবালী ব্যাংকের চারটি হিসাবে ১০ কোটি টাকা করে এফডিআর ফ্রিজ করতে দুদকের পক্ষে আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক নওশাদ আলী।

আবেদনে বলা হয়, হামিদুল হক ও তার স্বার্থ সংশ্লিষ্টরা এসব টাকা উত্তোলন, হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে ফ্রিজ করা প্রয়োজন।

এর আগে, গত ২১ এপ্রিল হামিদুল হক ও তার স্ত্রী নূছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪