| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তির প্রত্যাশা করছে বাংলাদেশ : প্রেস সচিব

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৫ ইং | ০৬:৫৫:৩৫:পূর্বাহ্ন  |  ১৭২৮৩৫৮ বার পঠিত
ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তির প্রত্যাশা করছে বাংলাদেশ : প্রেস সচিব
ছবির ক্যাপশন: শফিকুল আলম/ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ওয়াশিংটনের সঙ্গে একটি শুল্ক চুক্তির প্রত্যাশায় রয়েছে ঢাকা, যা উভয় দেশের জন্যই লাভজনক (উইন-উইন) হবে বলে আশা করছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আশা ব্যক্ত করেন। 

ফেসবুক পোস্টে প্রেস সচিব বলেন, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আলোচনা নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিনিধিদলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও রয়েছেন।

সোমবার বাংলাদেশ একটি চিঠি পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, যেখানে জানানো হয়েছে যে, ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবে।

এ অবস্থায় বাংলাদেশ দল এরই মধ্যে আমেরিকান প্রতিনিধি দলের সঙ্গে একাধিক দফা আলোচনা করেছে বলে জানিয়েছেন প্রেস সচিব। তিনি বলেন, আগামী ৯ জুলাই আরো একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই আলোচনায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন শেখ বশিরউদ্দিন।

ঢাকা ওয়াশিংটনের সঙ্গে একটি শুল্ক চুক্তির প্রত্যাশায় রয়েছে, যা উভয় দেশের জন্যই লাভজনক হবে বলে আশা করা হচ্ছে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪