| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দক্ষিণ এশিয়ায় কোনো সংঘাত চায় না ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৯১৯৬ বার পঠিত
দক্ষিণ এশিয়ায় কোনো সংঘাত চায় না ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দক্ষিণ এশিয়ায় কোনো ধরনের সংঘাত চায় না ঢাকা। বাংলাদেশ চায় আলাপ ও আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান।


মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ নিয়ে পরররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনা যা ঘটেছে, আর পাকিস্তান কী কী পদক্ষেপ নিয়েছে, সেটি অবহিত করার জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন। আমার কাছে তিনি কোনো সহযোগিতা চাননি। বাংলাদেশ চায় যে শান্তি বজায় থাকুক। উত্তেজনা প্রশমনে যাতে ব্যবস্থা নেওয়া হয়।


তিনি আরও বলেন, উত্তেজনা বাড়তে পারে, এমন কোনো ঘটনা যাতে না ঘটে, এটাই বাংলাদেশের প্রত্যাশা। বাংলাদেশ চায় আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হোক।


ঢাকার বার্তা দিল্লিকে দেওয়া হবে কি না- উত্তরে তিনি বলেন, দিল্লি যদি ঢাকার কাছে জানতে চায়, তাহলে ঢাকা একই কথা বলবে। তবে আগ বাড়িয়ে কিছু বলবে না ঢাকা। বাংলাদেশ শান্তি চায়, আমরা চাই না এখানে কোনো সংঘাত হোক।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪