| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সির ছবি ফাঁস

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৫ ইং | ১০:১৪:৩৪:পূর্বাহ্ন  |  ১৫৬২৪৮৩ বার পঠিত
আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সির ছবি ফাঁস
ছবির ক্যাপশন: আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সির ছবি ফাঁস!

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : আগামী বছর অর্থাৎ, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে পরবর্তী ফুটবল বিশ্বকাপের আসর। এর এক বছর আগেই আর্জেন্টিনার নতুন হোম জার্সির সম্ভাব্য রূপ প্রকাশ করেছে স্পোর্টসওয়্যারের ওয়েবসাইট ‘ওপালিক’।

জার্সিটিতে বরাবরের মতোই থাকবে ঐতিহ্যবাহী হালকা নীল রঙের স্ট্রাইপ। তবে এবারের নকশায় থাকছে নতুনত্ব। জার্সির দুই পাশে থাকবে গাঢ় নীল রঙের ভরপুর স্ট্রাইপ, যা গ্রাডিয়েন্ট ইফেক্টে মাঝ বরাবর এসে রূপ নেবে হালকা নীলে। অর্থাৎ জার্সির কেন্দ্রে থাকবে ক্লাসিক হালকা নীল রঙ।

জার্সির গলায় থাকবে গাঢ় নীল রঙের 'ভি' আকৃতির কলার, যার চারপাশে পাতলা হালকা রঙের সীমানা। একই ধাঁচের ডিজাইন থাকবে হাতার শেষ প্রান্তেও। অ্যাডিডাসের তিনটি আইকনিক স্ট্রাইপ থাকবে গলা থেকে কাঁধ পর্যন্ত, যেগুলো হবে ম্যাট বা ফ্যাকাশে রঙে।

জার্সির ডান পাশে থাকবে জার্মান কোম্পানি অ্যাডিডাসের লোগো, এবং বাম পাশে থাকবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ক্রেস্ট। পুরো কিটের সঙ্গে থাকবে গাঢ় নীল শর্টস ও মোজা। ওপালিকের তথ্য অনুযায়ী, জার্সির পেছনে লেখা থাকবে ১৮৯৩। যেটি আর্জেন্টিনা অ্যাসোসিয়েশন ফুটবল লিগের প্রতিষ্ঠাবর্ষ। এই লিগ থেকেই পরবর্তীতে ১৯৩৪ সালে গঠিত হয় এএফএ।

জার্সির সামনের অংশের ছবি প্রকাশ করেছে ওপালিক, তবে পেছনের অংশের ডিজাইন এখনো দেখানো হয়নি। সম্ভাব্য এই হোম জার্সি নিয়ে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে ইতোমধ্যেই কৌতূহল ও উচ্ছ্বাস তৈরি হয়েছে। 


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪