| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তাপসী রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন তাহাউদ্দিন নাহিন

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৫ ইং | ১৪:০৯:৩৭:অপরাহ্ন  |  ১৭১১৮২৩ বার পঠিত
তাপসী রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন তাহাউদ্দিন নাহিন
ছবির ক্যাপশন: তাপসী রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন তাহাউদ্দিন নাহিন

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের সবুজবাগ এলাকায় অবস্থিত তাপসী রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় এর এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সরকারি শাহসুলতান কলেজের সাবেক জিএস মো. তাহাউদ্দীন (নাহিন)।

রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক তাকে সভাপতি মনোনীত করা হয়েছে। এছাড়া এডহক কমিটিতে অত্র প্রতিষ্ঠানে মো. ইমরান হোসেন মিয়াকে অভিভাবক সদস্য (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত), মো. হারুন অর রশিদকে শিক্ষক প্রতিনিধি সদস্য (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত) ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে সদস্য সচিব (পদাধিকার বলে) করা হয়েছে।

অত্র প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে ৩০ জুন থেকে ৬ মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। গত ১ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪