| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভাবের যন্ত্রণায় আখের রস ব্যবসায়ীর আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৫ ইং | ১৩:০০:২৩:অপরাহ্ন  |  ১৭১০৬৮৮ বার পঠিত
অভাবের যন্ত্রণায় আখের রস ব্যবসায়ীর আত্মহত্যা
ছবির ক্যাপশন: অভাবের যন্ত্রণায় আখের রস ব্যবসায়ীর আত্মহত্যা

ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামে রনি মিয়া নামে জনৈক আখের রস ব্যবসায়ী সংসারের অভাবের তারনায় আত্মত্যা করেছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। অভাবের তারণায় একজন বাবার আত্মহত্যার খবরে জনমনে শোকের ছায়া নেমে এসেছে।

রনির স্ত্রী ইমা আক্তার জানান, রনির সাথে তার ১০ বছর আগে বিয়ে হয়। বিবাহের পর থেকে স্বামীকে নিয়ে নিজের বাবার দেওয়া বাড়িতেই তিন বছরের শিশু কন্যা ফাতেমাকে নিয়ে থাকে।

ইমা আক্তার নিজেকে সন্তান সম্ভবা উল্লেখ করে বলেন, ঘটনার রাতে রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠেই তিনি দেখতে পায় ঘরের মাঝের আড়ার সাথে তার স্বামী তার একটা ওড়না জড়িয়ে ঝুলে আছে। তার আর্তচিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে রনির ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।

ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান জানান, আখের রস বিক্রি করে সংসার চালাতে রনি। হয়তো সংসারের অভাবজনিত কারনে আত্মহত্যা করে থাকতে পারে বলে স্থানীয় জনগণের কাছ থেকে এমনটাই জানতে পেরেছে পুলিশ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪