| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় র‌্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ ২জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৫ ইং | ১৩:০৪:৫৮:অপরাহ্ন  |  ১৭১০৯৯২ বার পঠিত
বগুড়ায় র‌্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ ২জন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: বগুড়ায় র‌্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ ২জন গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। একই অভিযানে দুই মাদক কারবারিকেও গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১২ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী মাইক্রোওয়েভ বেতার স্টেশন (বিটিসিএল বনানী) অফিস এলাকার সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুই মাদক কারবারি হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার মইদাম হাজিপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে শামীম মিয়া এবং সদর উপজেলার কাঠালবাড়ি নেপাদদারগা আদগ্রাম এলাকার মুসা মিয়ার ছেলে লিয়ন মিয়া। তিনি বর্তমানে উলিপুর উপজেলার গরুর হাটি মুন্সিপাড়ার স্থায়ী বাসিন্দা।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪