| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাকে অভ্যর্থনা জানাতে আসা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৬১৮২ বার পঠিত
মাকে অভ্যর্থনা জানাতে আসা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান
ছবির ক্যাপশন: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার সময় মঙ্গলবার (৬ মে) সংবর্ধনা জানানো সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৭ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, দীর্ঘ চার মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে মঙ্গলবার (৬ মে) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরে আসেন। মঙ্গলবার সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে আসার পর গুলশান-২ এ নিজ বাসভবন পর্যন্ত সড়ক-মহাসড়কের দুই পাশে জড়ো হওয়া লাখো মানুষ স্বাগত জানান খালেদা জিয়াকে। তাকে অভ্যর্থনা জানাতে আসা সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়াও ওই সময় সামরিক (সেনা, নৌ ও বিমান) বাহিনীর সদস্যরা, পুলিশ, র‌্যাব ও এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্য, যারা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।


রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪