| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমান দুর্ঘটনায় ক্রিকেট বোর্ডের শোক, কাল কালো ব্যাজ পড়ে মাঠে নামবে ক্রিকেটাররা

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৫ ইং | ১২:১৯:৪৭:অপরাহ্ন  |  ১৫৩৬১৯২ বার পঠিত
বিমান দুর্ঘটনায় ক্রিকেট বোর্ডের শোক, কাল কালো ব্যাজ পড়ে মাঠে নামবে ক্রিকেটাররা

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকার উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। ইতোমধ্যে ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধ অন্তত ২০০ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে।

এ ঘটনায় আগামীকাল মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে  অর্ধনমিত রাখা হবে বাংলাদেশ ও ক্রিকেট বোর্ডের পতাকা। ম্যাচে কালো ব্যাজ ধারণ করবেন বাংলাদেশি ক্রিকেটাররা।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইনাম এমনটি নিশ্চিত করে বলেন, ‘বিমান দুর্ঘটনায় নিহত-আহতদের স্মরণে আমাদের দল কালো ব্যাজ পরবে। এছাড়া ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করবে দুই দল।’

দুই দলই ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করবে। তবে সফরকারী দল কালো ব্যাজ ধারণ করবে কি না- সেটি এখনো নিশ্চিত নয়। কেননা সফরকারী দলের জন্য সেটা বাধ্যতামূলক নয়। তবে যেহেতু মানবিক ঘটনা, সেক্ষেত্রে পাকিস্তানের ক্রিকেটাররাও কালো ব্যাজ ধারণ করতে পারেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪