| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাইলস্টোন ট্রাজেডি: কালো আর্মব্যান্ড পরে মাঠে দুই দলের নীরবতা পালন

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৫ ইং | ১২:২২:৩৭:অপরাহ্ন  |  ১৫৩৫৪১৯ বার পঠিত
মাইলস্টোন ট্রাজেডি: কালো আর্মব্যান্ড পরে মাঠে দুই দলের নীরবতা পালন
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকে কাতর পুরোদেশ। তাই আজকে রাষ্টীয় শোক পালন করার ঘোষণা দিয়েছে সরকার। রাষ্টীয় শোক পালনের সঙ্গে সঙ্গে এই ঘটনায় নিহত ও আহতদের বিশেষ সম্মাননা দিয়েছে বিসিবি।

মঙ্গলবার (২২ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টি পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে উভয় দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও ম্যাচ অফিসিয়ালরা কালো আর্মব্যান্ড পরিধান করে মাঠে নেমেছন। 

এদিন ম্যাচ শুরুর আগে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে এবং ম্যাচ চলাকালে স্টেডিয়ামে কোনো সংগীত না বাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়াও শোকের অংশ হিসেবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ বিসিবির সব ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আর নিহতদের আত্মার শান্তি কামনায় বিসিবির উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা ।

যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। নিহতদের মধ্যে ২৫টিই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪