| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিবিসাস নতুন সভাপতি কালাম, সম্পাদক রহিম শেখ ও সাংগঠনিক সম্পাদক সেলিম

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৫ ইং | ১৭:২৮:৩৪:অপরাহ্ন  |  ১৪৮৬২৫২ বার পঠিত
সিবিসাস নতুন সভাপতি কালাম, সম্পাদক রহিম শেখ ও সাংগঠনিক সম্পাদক সেলিম
ছবির ক্যাপশন: সিবিসাস নতুন সভাপতি কালাম, সম্পাদক রহিম শেখ ও সাংগঠনিক সম্পাদক সেলিম

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় কর্মরত সিলেটের সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতির (সিবিসাস) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার আবুল কালাম এবং সাধারণ সম্পাদক পদে রূপালী বাংলাদেশের বিজনেস এডিটর রহিম শেখ ও নির্বাচিত হয়েছেন।

সোমবার দুপুর রাজধানীর পুরানা পল্টনস্থ পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার ফোরাম মিলনায়তনে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও  এই নতুন গঠন করা হয়। নতুন কমিটি গঠনে তিন সদস্য বিশিষ্ঠ নির্বাচন কমিটির দায়িত্ব পালন করেন কামাল চৌধুরী, কাজী তোফায়েল আহমদ ও মোস্তফা সেলিম।

কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি শাফি উদ্দিন আহমদ (চ্যানেল এস), যুগ্ন সম্পাদক স্বপ্না চক্রবর্তী (রুপালী বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ (রূপালী বাংলাদেশ), অর্থ সম্পাদক বেনু সূত্রধর (আজকালের খবর), দপ্তর সম্পাদক জামিল আহমেদ (বাহান্ন নিউজ), কল্যাণ সম্পাদক বিল্লাল হোসেন সাগর (আরটিভি), শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সৈয়দ এলতেফাত (বাসস), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী আচার্য্য (আর্টিক্যাল নাইন্টিন), স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শফিকুল হাসান সোহেল, (ভোরের ডাক), প্রচার প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম আনসারী, (বাণিজ্য প্রতিদিন) নির্বাচিত হন। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিতরা হলেন, মিজানুর রহমান (মানবজমিন), আলমগীর হোসেন (যুগান্তর), আলী ইব্রাহিম (কালবেলা), সৈয়দা ফারজানা জামান রুম্পা (ফ্রিল্যান্স সাংবাদিক) ও এস এম এ কাশেম হারুন (জনকণ্ঠ)।

প্রসঙ্গত, পারস্পারিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও পেশার মাধ্যমে নিজের এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ২০২১ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪