| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কমিটি

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৫ ইং | ২০:১৯:৫৪:অপরাহ্ন  |  ১৬৯৫২৮০ বার পঠিত
২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কমিটি
ছবির ক্যাপশন: ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার: ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ জসীম উদ্দিন।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ সভায় ফোরাম সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই দুই কর্মকর্তার নেতৃত্বে মোট ৩৭ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, ২০০৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানকারী এই ফোরামের সদস্যরা পুলিশ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিষ্ঠার পর থেকেই ফোরাম সদস্যদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪