| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা ও আশপাশের এলাকায় গরম বাড়বে

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৫ ইং | ০৫:৩৪:৪২:পূর্বাহ্ন  |  ১৭১৪৫৪৫ বার পঠিত
ঢাকা ও আশপাশের এলাকায় গরম বাড়বে
ছবির ক্যাপশন: ঢাকা ও আশপাশের এলাকায় গরম বাড়বে

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা ও আশপাশের এলাকায় দিনের গরম বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বুধবার (২৩ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পাশাপাশি আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।

মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। রেকর্ড করা হয়েছে বৃষ্টিপাতও, ২৫ মিলিমিটার।


রিপোর্টার্স২৪/ ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪