| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে সকাল-বিকেল হবে : শিক্ষা উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৫ ইং | ০৮:৫৫:৪৭:পূর্বাহ্ন  |  ১৬৮৮২৩৯ বার পঠিত
২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে সকাল-বিকেল হবে : শিক্ষা উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক : ২২ এবং ২৪ জুলাইয়ের স্থগিত এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া একই দিনে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) নেবে সরকার। তবে, স্থগিত পরীক্ষা কবে হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসএসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ শিক্ষা উপদেষ্টা বলেন, ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা কবে নেওয়া হবে তা বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। ২২ জুলাইয়ের পরীক্ষা যেদিন হবে সেদিন সকালে হবে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা সেদিন বিকেলে হবে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪