| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরও ১৩ দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৫ ইং | ০৯:৫২:০৮:পূর্বাহ্ন  |  ১৭১৩৯৪৭ বার পঠিত
আরও ১৩ দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক: দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৩ জুলাই) বিকালে সোয়া ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে অংশ নেওয়া দলগুলো হলো- রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন, এবি পার্টি,নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, এলডিপি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, ১২ দলীয় জোট, বাসদ,  সিপিবি এবং গনোফোরাম।

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪