| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টি-টোয়েন্টি সিরিজ জ‌য়ে বাংলাদেশকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৫ ইং | ১৭:৩৫:৪২:অপরাহ্ন  |  ১৫২৯১৭৭ বার পঠিত
টি-টোয়েন্টি সিরিজ জ‌য়ে বাংলাদেশকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
ছবির ক্যাপশন: টি-টোয়েন্টি সিরিজ জ‌য়ে বাংলাদেশকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

রিপোর্টার্স২৪ ডেস্ক:  পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

বুধবার (২৩ জুলাই) পাকিস্তানের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ‌্যা‌ন্ডেলে এ অভিনন্দন জানান।

শেহবাজ শরীফ ব‌লেন, পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। আমি আমাদের (পাকিস্তান) ক্রিকেট দলের উজ্জীবিত পারফরম্যান্সের জন্যও প্রশংসা করি।তিনি বলেন, জয়-পরাজয় খেলারই অংশ, এবং এটাই হলো ক্রীড়াপ্রেমের প্রকৃত চেতনা। আমাদের দুই দেশের মধ্যে এ ক্রীড়ার সম্পর্ক আমাদের জনগণকে ঐক্যবদ্ধ এবং আমাদের বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।প্রসঙ্গত, টি-টোয়েন্টি সংস্করণে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়। 

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪