| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাম আজাদ'র কবিতা 'রাত্রি তোমায় দিলেম'

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮২৯৯৯ বার পঠিত
কালাম আজাদ'র কবিতা 'রাত্রি তোমায় দিলেম'
ছবির ক্যাপশন: কালাম আজাদ

কালাম আজাদ'র কবিতা রাত্রি তোমায় দিলেম :

............................................

রাত্রি তোমায় দিলেম আকাশভরা তারা

দিনের যতো ক্লান্তি তার শ্রান্তি

ঘরে ফেরা আর নীড়ে ফেরা পাখি

রাত্রি তোমায় দিলেম ভালোবাসা আর প্রেম।


রাত্রি তোমায় দিলেম স্বামী-স্ত্রীর ফিসফিস, মিলন

রাত্রি তোমায় দিলেম বন্ধুদের সুন্দর আয়োজন

রাত্রি তোমায় দিলেম মাঝরাতে ঘরে ফেরা কর্মী

রাত্রি তোমায় দিলেম বাচ্চাদের নিষ্পাপ ঘুম।


রাত্রি তোমায় দিলেম নিয়ন আলোর ল্যাম্পপোস্ট

রাত্রি তোমায় দিলেম লাল-নীল বাতি

রাত্রি তোমায় দিলেম যানের সুন্দর চলাচল

রাত্রি তোমায় দিলেম রাতের পাখি, কিছু খদ্দের।..



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪