| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোববার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৫ ইং | ১১:০৩:৩০:পূর্বাহ্ন  |  ৫১৭২৬৮৮ বার পঠিত
রোববার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ছবির ক্যাপশন: গ্যাসের চুলা। ছবি : সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক :  গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল রোববার (১৭ আগস্ট) নগরীর বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১৬ আগস্ট) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা অংশের অন্তর্ভুক্ত মৃধা বাড়ী-শনির আখড়া-নামা শ্যামপুর অংশে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা জুরাইন, ধোলাইর পাড়, জিয়া সরনী, দনিয়া, শনির আখড়া, মাতুয়াইল, নামা শ্যামপুর, পলাশনগর ও মৃধাবাড়ী এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪