| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ শুভ বুদ্ধপূর্ণিমা

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৭৬৭৯৭ বার পঠিত
আজ শুভ বুদ্ধপূর্ণিমা
ছবির ক্যাপশন: আজ শুভ বুদ্ধপূর্ণিমা

রিপোর্টার্স২৪ ডেস্ক

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা আজ রোববার। এ দিনটি বিশ্ব বৌদ্ধদের কাছে পবিত্র ও মহিমান্বিত দিন। ‘জগতের সব প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধ।

বুদ্ধপূজা ও শীল গ্রহণ, প্রদীপ প্রজ্বালন, পিণ্ডদান, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা, ভিক্ষু সংঘের প্রাতঃরাশসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজধানীসহ দেশজুড়ে দিনটি উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ দেশে সরকারি ছুটি।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাণীতে তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি।’ তিনি বলেন, ‘মহামতি গৌতম বুদ্ধ হিংসা-বিদ্বেষ ও লোভ-লালসার ঊর্ধ্বে ওঠে মানবজাতিকে আলোকিত করেছেন। মানুষের মধ্যে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ অহিংসার বাণী প্রচার করেছেন। বুদ্ধের আদর্শের অনুসরণ হিংসা, বিদ্বেষ ও হানাহানিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ ইতিহাস অনুযায়ী, খ্রিস্টপূর্ব ৬২৩ অব্দে বৈশাখী পূর্ণিমার বিশাখা নক্ষত্রে নেপালের লুম্বিনীর শালবনে জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধ। ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে তিনি সাধনায় সিদ্ধিলাভ (সম্বোধিলাভ) করেন। আবার ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দের এ দিনটিতে তিনি ৮০ বছর বয়সে মহাপরিনির্বাণ (মৃত্যু) লাভ করেন। জন্ম সিদ্ধিলাভ ও মহাপরিনির্বাণ লাভ এই ত্রি-গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বৈশাখী পূর্ণিমার দিনে ঘটেছিল। তাই এটি বুদ্ধপূর্ণিমা হিসেবে পরিচিত। গৌতম বুদ্ধ মৈত্রী ও অহিংসার শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে মানুষ এবং প্রাণীকে প্রাণিরূপে বিবেচনা করতেন। বুদ্ধপূর্ণিমা বৌদ্ধদের কাছে অতি গৌরবের ও মহাপবিত্র দিন হিসেবে উদযাপিত হয়। বিশ্ব বৌদ্ধরা এই দিনটিকে বৈশাখ দিবস বা ‘ভেসাক ডে’ হিসেবে উদযাপন করেন।

বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের বলেন, সারা দেশে ৫ হাজারের মতো বৌদ্ধ বিহার রয়েছে। প্রতিটিতেই বুদ্ধপূর্ণিমা উদযাপিত হবে। বাংলাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা ২০ লাখের মতো বলে জানান তিনি।

বৌদ্ধধর্ম মতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ—এই তিন স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত। বিশ্ব বৌদ্ধরা এটিকে বৈশাখ দিবস বা ভেসাক ডে হিসেবেও উদযাপন করে।

রিপোর্টার্স২৪/এসবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪