| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শেরপুরে আগামী তিন মাসের সারের মজুত রয়েছে : জেলা প্রশাসক

শেরপুরের ঝিনাইগাতীতে অবস্থিত জেলা বাফার সার গুদাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। পরিদর্শনকালে তিনি গুদামে সারের মজুত পরিস্থিতি, সংরক্ষণ এবং ডিলারদের মধ্যে বিতরণ কার্যক্রম খতিয়ে দেখেন। এ সময় কৃষক পর্যায়ে যাতে সারের কোনো সংকট তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

বিস্তারিত...

শেরপুরে সার ডিলার কে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে বিএডিসি সার ডিলার মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, এ ১০ হাজার টাকা জরিমানা করেছে শেরপুর ভ্রাম্যমান আদালত । ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে শেরপুর সদর উপজেলার পৌর শহরের শেরী ব্রীজ, এলাকায়

বিস্তারিত...

জামায়াতকে এখন আর ইসলামী দল বলা যায় না: চরমোনাই পীর

জামায়াতে ইসলামী এখন আর ইসলামী দল নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর রেজাউল করীম। গতকাল মঙ্গলবার কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদ্রাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ১ কোটি ৩১লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর ) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।

বিস্তারিত...

বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া শুরু

জলাতঙ্কসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর এলাকায় বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা (ভ্যাকসিন) দেওয়া শুরু হয়েছে।

বিস্তারিত...

বিয়ে হয়ে গেছে’ বলে ৩ ফাঁকা স্ট্যাম্পে সই, ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

তিনটি ফাঁকা স্ট্যাম্পে সই করিয়ে ‘বিয়ে হয়ে গেছে’ বলে প্রতারণা ও পরে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে একটার দিকে ঠাকুরগাঁও সদর থানায় মায়ের করা এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলাটি রুজু করা হয়।

বিস্তারিত...

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, ছিন্নভিন্ন দেহ উদ্ধার

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর তেল পাম্পের বিপরীতে খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের শরীর ছিন্নভিন্ন হয়ে মাথা, হাত ও দেহের বিভিন্ন অংশ আলাদা হয়ে যায়।

বিস্তারিত...

কোম্পানীগঞ্জে ২০ মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে হত্যা, অস্ত্র, মাদক ও চুরি-ডাকাতিসহ ২০টি মামলার আসামি এবং মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. কাউছার মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। কাউছার মিয়া কোম্পানীগঞ্জ থানার ফেদারগাঁও এলাকার মৃত আব্দুস ছোবহানের ছেলে।

বিস্তারিত...

দুই মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে এমপি বাবুল, উচ্ছ্বসিত ফরিদপুর-৪-এর নেতাকর্মীরা

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়ার পর তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিএনপি নেতাকর্মীরা তাঁদের সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিস্তারিত...

খুলশীতে ২০ হাজার ঘনফুট পাহাড় কাটার অভিযোগ, ২ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম নগরীর খুলশী থানার রূপসী হাউজিং সোসাইটি এলাকায় প্রায় ২০ হাজার ঘনফুট পাহাড় কাটার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় অজ্ঞাত আরও এক থেকে দুইজনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) খুলশী থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক।

বিস্তারিত...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং একজন সম্ভাবনাময় অ্যাথলেট ছিলেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় পিস্তল হাতে যুবকের ভিডিও ভাইরাল, দাবি ‘খেলনা’

কুষ্টিয়ায় পিস্তল হাতে কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আব্দুল মাজেদের ছেলে সানজিদ আহমেদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওতে থাকা পিস্তলটি আসল নয়, এটি খেলনা বলে দাবি করেছেন সানজিদ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সানজিদ বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো একটি ভিডিও ছড়িয়ে দিয়ে তাকে ও তার বাবা আব্দুল মাজেদকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

বিস্তারিত...

‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপির নেত্রী আটক

নেত্রকোণায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক ওই নেত্রীর নাম সৈয়দা সাদিয়া ইসলাম। তিনি এনসিপির নেত্রকোণা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং নেত্রকোণা সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী।

বিস্তারিত...

১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর ৪০০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ৪০০ শতাংশ করার সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিস্তারিত...

আঙ্গারিয়ার উন্নয়নে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে মাওলানা আফজাল হোসেন

শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের দুর্ভোগ লাঘবে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, শরীয়তপুর জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক, শরীয়তপুর জেলা ওলামা দলের সদস্য সচিব, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আংগারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মাওলানা আফজাল হোসেন সরদার।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪