যশোর শহরের পাইপপট্টি বাজারে নকল পানির পাম্প বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৬ মে) বিকালে বিশেষ এক অভিযানে শহরের এম এম আলী রোডে অবস্থিত মেসার্স জেসকো ট্রেডার্সে তল্লাশি চালিয়ে প্রতিষ্ঠানের মালিক মুস্তাফিজুর রহমান রিপনের বিরুদ্ধে নকল ‘মার্কুইস’ ব্র্যান্ডের সাবমারসিবল পাম্প বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে যশোরের ষষ্ঠীতলা এলাকার একটি গুদাম থেকে ২০টি নকল পাম্প উদ্ধার করা হয়।
যশোরে এক ব্যক্তিকে অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলেন বারান্দী মোল্লাপাড়ার লাল মিয়ার ছেলে জাকির হোসেন, তফসিডাঙ্গা গ্রামের মৃত আবুল কালামের ছেলে জাহাঙ্গীর হোসেন এবং নাজির শংকরপুরের মৃত মতিয়ার রহমানের ছেলে মারুফ হোসেন সুমন।
ঝিনাইদহ জেলার ছয় উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এখন আরও জোরালোভাবে সামনে এসেছে ঝিনাইদহ সদর উপজেলায় একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা। জেলার রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক মহলের বিভিন্ন ব্যক্তি এবং সচেতন নাগরিকরা বলছেন, এটি এখন আর শুধু উন্নয়নের দাবি নয়, বরং মানুষের জীবন ও স্বাস্থ্যসেবার মৌলিক অধিকারের প্রশ্ন।
নওগাঁর পোরশায় নিতপুর মহিলা আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) নিতপুর মহিলা আলিম মাদ্রাসার ল্যাবরুমে এই সংবর্ধনার আয়োজন করে রোবেদা পুতুল ফাউন্ডেশন, নওগাঁ।
বগুড়া সদরের চাঁদপুর এলাকায় অবস্থিত “ড্রাগন ফুড এন্ড বেভারেজ, বাংলাদেশ” নামের একটি জুস কারখানায় অভিযান চালিয়ে কারখানার সুপারভাইজার মো. আরিফুর রহমানকে (৩১) ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মেহেরপুর শহরে যৌতুকের দাবিতে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলায় স্বামী সাজু হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতির মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রহিবুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (৬মে) বিকালে দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ডিবি পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন ভুয়া পরিচয় ব্যবহার করে ইজিবাইক ও অটোরিকশা ছিনতাই করা একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
কুষ্টিয়ায় চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশনের অফিসে চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে অফিস খুলতে গিয়ে বিষয়টি টের পান কর্মীরা। এ ঘটনায় তিনটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে। অফিসের বিভিন্ন কক্ষও তছনছ করা হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে এ ঘটনা ঘটে।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করেছে।
কুড়িগ্রামে সাজেদা বেগম (৬০) নামে বৃদ্ধা এক নারীকে বড় একটি তেঁতুল গাছের মগডালে দেখতে পেয়ে এলাকায় চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে। বুধবার (০৬ মে) সকালে উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মো. আবু সাঈদের স্ত্রী বলে জানা গেছে।
ৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ-কেন্দ্রিক জেলেদের কৃষক কার্ডের আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে তারা সহজ শর্তে ঋণসহ বিভিন্ন সরকারি সহায়তা পাবেন। একই সঙ্গে হ্রদের নাব্যতা পুনরুদ্ধারে খনন কার্যক্রম হাতে নেওয়া হবে বলেও জানান তিনি।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রাম প্রকৃতির সবুজে ঘেরা এক শান্ত জনপদ। চারদিকে গাছপালা থাকলেও এই গ্রামের এক ব্যক্তি দেখেছিলেন ভিন্ন এক স্বপ্ন। তিনি চেয়েছিলেন, শুধু সবুজ নয়—সবুজের বুকে ফুটে উঠুক কৃষ্ণচূড়ার উজ্জ্বল লাল, যেন পুরো গ্রাম একদিন রূপ নেয় এক অনন্য নান্দনিকতায়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের উদ্যোগে প্রায় ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার (৬ মে) বেলা ১১টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রম সম্পন্ন হয়।