যশোরের শার্শা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। অই অভিযোগের সুষ্ঠু তদন্ত চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার (৬ এপ্রিল) সকালে শার্শা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
ফরিদপুরের ভাঙ্গায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষনের পর কিশোরীর বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় যুবকের পরিধান বস্ত্রসহ মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জে এক গৃহবধূকে (২৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. আকরাম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) রাতের দিকে উপজেলার বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আকরাম পূর্ব লাড়ুয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে।
চাঁদপুর খলিসাডুলী এলাকায় অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
ছয়তলা ভবনের ছাঁদ থেকে পড়ে আহত সাফওয়ান চলে গেলো না ফেরার দেশে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু বরণ করে দুই বছর বয়সী শিশু সাফওয়ান।
পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় লাইনম্যানের মৃত্যুর ঘটনায় টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এলাকাবাসী সড়ক অবরোধ করেছেন। সোমবার (৬ এপ্রিল) পঞ্চগড় মিলগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। প্রায় চার ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে সরে আসেন বিক্ষোভকারীরা।
মৌলভীবাজারের কুলাউড়ায় এক বিয়ের অনুষ্ঠানে নগদ অর্থ বা প্রচলিত গিফটের বদলে উপহার হিসেবে দেওয়া হলো ২ লিটার অকটেন। জ্বালানি
বাগেরহাট ফকিরহাটে পেট্রোল পাম্পে তেল নিয়ে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইক চালক মো: ইয়াছিন শেখ (৫৫) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার পাগলা-শ্যামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইয়াছিন শেখ উপজেলার সাতশৈয়া গ্রামের শেখ আ: বারির ছেলে।
বাগেরহাটের মোল্লাহাটে মাছ চুরির অভিযোগে আব্দুস শুকুর মৃধা (৫০) নামের এক ব্যক্তিকে হাত-পা ও পাঁজরের হাড় ভেঙে দিয়ে এবং চোখে গুরুতর আঘাত করে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে। রবিবার (৫ এপ্রিল) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার আঙরা এলাকায় এ ঘটনা ঘটে।
“ক্রীড়ায় হবে সেতু বন্ধন, করবো বাধা দূরীকরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো খাগড়াছড়িতেও পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। দিনটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাগেরহাটের রামপাল উপজেলার পেরিখালী গ্রামের এক অসহায় পরিবারের গল্প এখন স্থানীয় মানুষের মুখে মুখে। জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করা এই পরিবারের কর্তা মোঃ আলাউদ্দিন গোলদার, পেশায় একজন মুয়াজ্জিন।
লীয় নেতাকর্মীদের তুলে নিয়ে নিজ বাসভবনের টর্চার সেলে নির্যাতনের অভিযোগ উঠেছে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেছে মান্দা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ উপনির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই উপজেলায় ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তারা ইতোমধ্যে মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন।
শেরপুর পৌরসভার অর্থায়ানে পৌর এলাকায় দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ৬ নং কসবা মহল্লায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) সকালে শহরের ধানসিঁড়ি সম্মেলন কক্ষে মানবাধিকার কর্মী এ্যাড. মেহেরুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম।