কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২২ সালে এসএসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ ৬ শিক্ষক ও কর্মচারীকে পুনরায় বিদ্যালয়ে সংযুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই খাদ্য ব্যবস্থাপনা জোরদারে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। টেবটেবা ফাউন্ডেশনের অর্থায়নে এবং স্থানীয় এনজিও সংস্থা জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে এ সংলাপের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রনিক ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (৬ এপ্রিল) সকালে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার রনিক ইসলাম ওই এলাকার মো. সহিদুল ইসলামের ছেলে।
সিলেটে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। হামে আক্রান্ত হয়ে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে ‘তারুণ্যের বইমেলা’। সোমবার (৬ এপ্রিল) বেলা ১২টায় বইমেলার উদ্বোধন করা হয়।
নড়াইল-এর কালিয়া উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে কৃষ্ণপদ আর্চয্য (৭৩) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে।রবিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পঞ্চগড় পৌরসভায় বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর ইসলাম শাহিন (৪০) নামে এক লাইনম্যান সহকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে পৌরসভার ধাক্কামারা গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও গাউন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট নূরুল ইসলাম আকন্দ।
জ্বালানি তেলের সংকটের অজুহাতে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের বাণিজ্যে প্রভাব পড়েছে। দেশের অভ্যন্তরে পণ্য পরিবহনে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। গন্তব্যভেদে ট্রাকভাড়া বেড়েছে ৫-৭ হাজার টাকা পর্যন্ত।
দীর্ঘদিনের মিত্র ইরান থেকে ধীরে ধীরে দূরত্ব তৈরি করছে উত্তর কোরিয়া। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-এর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ খোলা রাখতেই পিয়ংইয়ং এই কৌশল নিচ্ছে- এমনই চাঞ্চল্যকর দাবি করেছে দক্ষিণ কোরিয়া।
ফরিদপুরের নগরকান্দায় চলতি পাট ও ইরি ধান মৌসুমে জমিতে সেচ দেওয়ার জন্য কৃষকদের ডিজেল সংগ্রহে এলাকাভিত্তিক চারটি ফিলিং স্টেশন নির্ধারণ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
জামালপুরে পাম্পে তেল বিক্রি হওয়ার কথা ফেসবুকে ছড়িয়ে পরলে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে মোটরসাইকেল চালকরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক ক্রিকেট ও রাজনীতি থেকে বর্তমানে অনেকটাই দূরে সাবেক সংসদ সদস্য ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জীবনের এক ভিন্নধর্মী সময় পার করছেন তিনি। রাজনীতি বা খেলার মাঠ; কোথাও চিরচেনা ব্যস্ত সূচি না থাকলেও, এই বিরতিকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।
কুড়িগ্রামের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তাইজুল ইসলাম তাজুর ‘তাজু ভাই ২.০’ ফেসবুক পেজটি একদিনের ব্যবধানে পুনরুদ্ধার হয়েছে। হঠাৎ গায়েব হয়ে যাওয়া তার ১০ লাখ ফলোয়ারের পেজটি ফিরে পাওয়ার খবরে স্বস্তি ফিরেছে ভক্ত-অনুসারী ও স্থানীয়দের মাঝে।