বুধবার (৮ এপ্রিল) ভোরে লালমনিরহাট উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি ৮নং ওয়ার্ডের পানিয়ার টারি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আলী হোসেন(৪৮) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার বাসিন্দা।
ঝিনাইদহের কোটচাঁদপুরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে উপজেলার বলাবাড়িয়া খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে আহত স্বামী উজ্জ্বল খাঁ কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুরের সালথা উপজেলায় দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান নামে এক জেলে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় রাতেও খোলা রাখাকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদ ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
কুমিল্লার দেবিদ্বারে ফাঁদে ফেলে এক স্কুল শিক্ষককে জিম্মি করে নির্যাতন ও অর্থ আদায়ের অভিযোগে লাইলি আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামি শেখ লাল চাঁনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের তার নিজের বসত বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত অফিসার এসআই কবির হোসেন। শেখ লাল চাঁন জান্দি পশ্চিম পাড়ার শেখ খবির চাঁনের ছেলে।
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ভুয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এক সাংবাদিককে আটক করার ঘটনা ঘটেছে। প্রায় ১৮ ঘণ্টা আটক থাকার পর
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল ) সকালে এক বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। এবারের প্রতিপাদ্য ছিল "স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ"।
এক্স ক্রিকেটার বগুড়ার আয়োজনে এস আর গ্রুপ মোসলেম স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শহরের চকসূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজা ও ৪ লিটার দেশীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
নওগাঁর সাপাহারে আমানতের টাকা ফেরত দেওয়ার দাবিতে গ্রাহকদের মানববন্ধন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায়। জানা যায়, নওগাঁর সাপাহার উপজেলায় শতাধিক গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছেন একটি সমবায় সমিতির কর্মকর্তারা। গ্রাহকেরা আমানতের টাকা নিতে এসে দেখেন সমিতির কার্যালয় বন্ধ। তাঁরা মুঠোফোনে প্রতিষ্ঠানটির মালিক ও কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারছেন না।
প্রেমিকার কাছে নিজের পরিচয় দিয়েছিলেন পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি)। কিন্তু সেই পরিচয় ধরে রাখতে গিয়েই বাধে বিপত্তি। ভুয়া আইডি কার্ড বানাতে গিয়ে হাতেনাতে রংপুর পুলিশের কাছে ধরা পড়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নগরীর প্রেসক্লাবের আরটি প্রেস
রাজশাহী মহানগরীতে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শাহিনুর ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভরট্ট শিবনগর গ্রামের মোজ্জামেল হকের ছেলে।