বড় সাজ্জাদ খ্যাত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীর সেকেন্ড ইন কমান্ড, হত্যাসহ ৭ মামলার আসামি সাদ্দাম হোসেন প্রকাশ গলাকাটা বাচাকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যা ও মেডিকেল কলেজ হাসপাতাল করা হবে আশ্বাস দিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
ফেসবুকে আইফোন জেতার প্রলোভনে পড়ে সর্বস্বান্ত হয়েছে এক নাবালক। ঠাকুরগাঁও সদর উপজেলার ফতেপুর গ্রামের মোশারফ হোসেন নামের ওই শিশুর কাছ থেকে ধাপে ধাপে ৭৪ হাজার ১০০ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।
বাগেরহাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ মনিম আল হাসান (২৮)। শনিবার (০৪ এপ্রিল) শহরের বাদামতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদীর ভেলানগর জেলখানার মোড়ে অবস্থিত মাদরাসাতুল আবরার এরাবিয়া মাদরাসায় এক শিক্ষক কর্তৃক ৭ বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে প্রহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
বরিশালের চরমোনাই মাহফিলে আসা মুসল্লিদের নিয়ে ঢাকায় ফেরার পথে এমভি সাব্বির-৩ নামে একটি লঞ্চের ধাক্কায় মোল্লা ভাই ভাই নামে বালুবাহী একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে।
শেরপুরের শ্রীবরদীতে ট্রাঙ্ক থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই। সেই সঙ্গে মরদেহ বহনকারী পিকআপভ্যান ও চালককে আটক করা হয়েছে। রাস্তার পাশে পড়ে থাকা ট্রাঙ্কের লাশটি ডলি আক্তারের (৩৬)। তিনি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা মো. আলাল মিয়ার মেয়ে।
রাউজান উপজেলাস্থ মধ্যম বিনাজুরীতে প্রতিষ্ঠিত কবিরত্ন ধর্মানন্দ-বিনয়পাল ওয়েলফেয়ার মিশন কর্তৃক আয়োজিত ধর্মীয় বৃত্তি পরীক্ষা গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে।
মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন সিনিয়র শিক্ষক ও দৈনিক নয়া দিগন্ত ও লোক সমাজ পত্রিকার সাংবাদিক মুন্সী মোঃ নাসিরুল ইসলাম দীর্ঘদিন শিক্ষকতা জীবন শেষ করে চাকুরী থেকে অবসরে গেলেও দীর্ঘ ১১ বছরের বকেয়া বেতন ভাতাদি পাননি। ফলে গোটা শিক্ষক পরিবারটি মানবেতর জীবন যাপন করছেন।
বাগেরহাটে জমি দখলের চেষ্টায় হামলার ঘটনা আহতদের নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শরণখোলার উত্তম কদম তলার ভুক্তভোগী মোঃ ইদ্রিস মোল্লা।
বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বিভিন্ন মাঠে প্রভাবশালীরা জোরপূর্বক লবন পানি প্রবেশ করাচ্ছেন। এর ফলে ইউনিয়নের অন্তত ৮ হাজার একর জমির ধান নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর সদরে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ৬ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি ৩জন শিশু জেলে হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবৈধভাবে মজুদ করে রাখা ৩৫০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ সময় মো. হাসান (৩০) নামের ব্যবসায়ীকে আটক করে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার উত্তর নওগাঁও ঢালি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।
ফুটবল টুর্নামেন্টের মাইকিং করাকে কেন্দ্র করে ফরিদপুরের ৮টি গ্রাম এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। শনিবার (৪ মার্চ) সকাল থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘাতে জড়িয়েছে মুনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা এবং সিংগারিয়া'সহ আট গ্রামের বাসিন্দারা।
দীর্ঘ ৮ বছর পর কুষ্টিয়া জেলা যুবলীগের ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। গত ২ এপ্রিল কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মো. মইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।