ঝিনাইদহ পৌরসভার চেক জালিয়াতির ঘটনায় সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুক্রবার ঝিনাইদহের সংশ্লিষ্ট আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়।
মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় শামসু সরদার ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে এবং কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
জয়পুরহাটের কালাই উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার আওতায় “সেচ ও নিকাশ (ড্রেনেজ) কাঠামো” উপখাতের একটি গুরুত্বপূর্ণ উপ-প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা-এর ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। টানা দুদিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করায় জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে-খাওয়া শ্রমজীবী মানুষ।
বগুড়ায় ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলাল শেখ (৪৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার ভোর পাঁচটার দিকে ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে ভোটের দিন তাঁকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে।
সিলেটে সরকারী উচ্চপদস্থ কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শুক্রবার (২ এপ্রিল) বিকেলে সিলেট ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
বগুড়ার নন্দীগ্রামে ইউপি সদস্য শামছুর রহমানের বিরুদ্ধে সরকারি সহায়তার ভিজিএফ চাল বিতরণে অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে। থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে গোপনে বিপুল পরিমাণ চাল চুরি করে কালোবাজারে বিক্রি করা হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা।
নীলফামারীতে ডায়রিয়ার প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। মাত্র সাত দিনে নীলফামারী জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৪৩ জন রোগী। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খান মামুদের ডাঙ্গী গ্রামের আব্দুস সালামের ছেলে কুয়েতপ্রবাসী রাজিব মাহমুদ (৩৭)-এর বসতভিটা সংলগ্ন ১৮ শতাংশ জমি প্রতিপক্ষরা জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
জামালপুরের মাদারগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীও গুরুতর আহত হন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত আবু কাশেম। স্ত্রীর মৃত্যুতে হাসপাতালে কান্নায় জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার উল্লাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পাট, তিল ও উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বাসটি উপজেলার নলকা এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।
লক্ষ্মীপুর পৌর শহরের দালাল বাজার এলাকার খোয়াসাগর দিঘী থেকে রাতের অন্ধকারে মাছ ধরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় জেলা প্রশাসনের সহকারি কমিশনার হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন ও হাবিবুর রহমান ঘটনাস্থল ছিলেন। পরে সরকারি গাড়িতেই মাছগুলো নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি প্রায় ১০ লাখ টাকার মাছ ধরা হয়েছে।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জে সদর উপজেলায় এক যুবককে ডেকে নিয়ে মারধর করে গুম করার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে।