| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যশোরের শার্শা সীমান্তে ইজিবাইক ও মাদকসহ গ্রেপ্তার ১

র্সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অভিযান চালায়। রোববার (৫ এপ্রিল) গোগা বিওপি’র একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সিরাপ এবং একটি ইজিবাইক সহ একজনকে গ্রেপ্তার করেছে। আসামির নাম মো. কালাম হোসেন (৪৫)। সে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত মো.বাবু সরকারের ছেলে।

বিস্তারিত...

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

রাজশাহী: রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুইজন এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিনজন শিশুর মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দীনসহ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে এক যুবককে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রিয়াদ বিন সেলিম (৪০) পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকার মৃত মো. সেলিম উদ্দীনের বাসিন্দা। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

বাগেরহাটে বাসস্ট্যান্ড, মার্কেট ও পার্ক নির্মাণে নাগরিক সংলাপ

বাগেরহাটে আধুনিক বাস টার্মিনাল, নিউ মার্কেট ও পৌর পার্ক উন্নয়নের লক্ষ্যে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।

বিস্তারিত...

অপহরণের পর হত্যা, রূপগঞ্জে মিললো মরদেহ

নারায়ণগঞ্জে অপহরণের অভিযোগ ওঠা এক যুবকের মরদেহ শনাক্ত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অপহরণের পরদিনই রূপগঞ্জ এলাকা থেকে অজ্ঞাত হিসেবে তার লাশ উদ্ধার করা হয়েছিল।

বিস্তারিত...

যশোরে হামের জরুরি টিকাদান শুরু

যশোর সদর উপজেলায় হাম-রুবেলার জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। যশোর উপজেলা ও পৌরসভায় ৯১ হাজার শিশুকে টিকা দানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন ও পৌরসভায় এই টিকাদান কর্মসূচি শুরু হয়।

বিস্তারিত...

চাঁদপুরে হামের টিকাদান কর্মসূচি শুরু

দেশব্যাপী হামের প্রাদুর্ভাবের কারণে চাঁদপুর সদর, পৌরসভা ও হাইমচর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ করে হামের টিকা দেওয়ার বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। ৫ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত এই বিশেষ টিকাদান কর্মসূচি চলবে।

বিস্তারিত...

জ্বালানি তেলের সারিতে পানি ও স্যালাইন দিচ্ছে ছাত্রদল

সূর্যের আলো ফোটার আগে থেকেই তেলের পাম্পে মোটরসাইকেল চালক ও বিভিন্ন যানবাহন চালকদের ভিড় দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট পরিমাণ তেল সংগ্রহ করতে হচ্ছে তাদের। তীব্র তাপদাহের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, আবার অনেকে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।

বিস্তারিত...

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু

যশোরে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি। রোববার সকাল ৯টায় সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর কমিউনিটি ক্লিনিকে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মুজিবুর রহমান।

বিস্তারিত...

দেবীগঞ্জে বিসমিল্লাহ বুড়িসহ ১২ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাদকের আখড়ায় অভিযান চালিয়ে একটি সক্রিয় মাদকচক্রের ১২ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ১৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁও পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মামুন (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শনিবার রাতে পৌরসভার টিকাপাড়া এলাকায় সেনুয়া গোরস্তানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী অপহরণ

ঠাকুরগাঁও সদর উপজেলায় কোচিং থেকে ফেরার পথে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অপহরণের আট দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ওই ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় আজ রোববার ঠাকুরগাঁও সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা মো. সবুজ ইসলাম।

বিস্তারিত...

মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মায়ের ওপর অভিমান করে সাগর আহম্মেদ (১২) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া লক্ষীরহাট গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

লক্ষ্মীপুর পৌরসভার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে ২০০-র অধিক নারী ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দেওয়া হয়।

বিস্তারিত...

নেত্রকোণায় শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু

নেত্রকোণায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। জেলার আটপাড়া উপজেলার ১১টি কেন্দ্রে একযোগে এই টিকা কার্যক্রম চলছে। এই উপজেলায় প্রায় ১৮ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪