| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

লক্ষ্মীপুরে ক্লাস চলাকালীন ছাদের ভিম ধসে ৫ ছাত্রী আহত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ‘রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে’ ক্লাস চলাকালীন ছাদের পলেস্তারা ও ভিম ধসে ৫ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়টির একটি কক্ষে পাঠদান চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

প্রবাসীর জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খান মামুদের ডাঙ্গী গ্রামে কুয়েত প্রবাসী এক ব্যক্তির জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিক নিহত

লক্ষ্মীপুর সদর উপজেলার সুতার গোপটা এলাকায় একটি ইটভাটায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দুই শ্রমিক। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মেসার্স এনবিএসি ব্রিকফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে আবারও ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিস্তারিত...

চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত

ব্যবসায়ী–শিল্পপতিদের শীর্ষ সংগঠন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করা হয়েছে।চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুর সদর হাসপাতালে দালাল চক্রের ৪ সদস্য আটক

২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ৪ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

বিস্তারিত...

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৪৯) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তারাগুনিয়া-মথুরাপুর সড়কের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধু মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকার জিল্লুর রহমানের স্ত্রী।

বিস্তারিত...

হাইমচরে দেড় লাখ মিটার জাল সহ ১৩০ কেজি মাছ জব্দ

চাঁদপুরের হাইমচরে চলমান অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় অভিযান চালিয়ে দেড় লাখ মিটার জাল ও ৩০ কেজি জাটকা ও ১০০ কেজি অন্যান্য মাছ জব্দ করা হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে জাটকা ধরায় ৩২ জেলে আটক

চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ৩২ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৬ জনের বিরুদ্ধে নৌ থানায় মামলা হয়েছে। বাকি দুই জেলে অসুস্থ্য এবং ৪জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

বিস্তারিত...

কক্সবাজারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত

কক্সবাজার শহরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে শহরের সাবমেরিন স্টেশন সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

দুই বছরেও শেষ হয়নি নাসিকের ড্রেনেজ কাজ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৩ নম্বর ওয়ার্ডের মাসদাইর এলাকায় ড্রেনেজ নির্মাণকাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দুই বছর ধরে চলমান এ প্রকল্পের কাজ মাঝপথে থেমে থাকায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে দুর্ভোগ।

বিস্তারিত...

সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে।

বিস্তারিত...

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, গলে যাচ্ছে রাস্তার পিচ

তাপমাত্রার হঠাৎ ঊর্ধ্বগতিতে চুয়াডাঙ্গা জেলায় জনজীবন অস্থির হয়ে উঠেছে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

বিস্তারিত...

দেবীগঞ্জে ৮৭ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৮৭ লাখ টাকা মূল্যের একটি প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। এ সময় মূর্তিসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

কাপাসিয়ায় পোল্ট্রি ফার্মের ডেউটিন চুরির অভিযোগ

গাজীপুরের কাপাসিয়ায় নির্মাণাধীন নতুন একটি পোল্ট্রি ফার্মের ডেউটিন ও লোহার এঙ্গেল চুরির অভিযোগ পাওয়া গেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪