| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

তারেক রহমান বলেন ‘আমি বিএনপির নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী’— পানিসম্পদ মন্ত্রী এ্যানি

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, তারেক রহমান নিজেকে শুধু বিএনপির প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই তারেক রহমানের বক্তব্য ও কর্মকাণ্ডে দেশ পরিচালনার সক্ষমতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মঙ্গলবার (১০ মার্চ) রাতে লক্ষ্মীপুরে সনাতনী সম্প্রদায়ের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

কাপাসিয়ায় নবনির্বাচিত এমপি আইউবীকে শিক্ষকদের সংবর্ধনা

গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে নব-নির্বাচিত এমপি সালাহউদ্দিন আইউবীকে উপজেলার সকল পর্যায়ের শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও শিক্ষক পরিষদের উদ্যোগে কাপাসিয়া মডেল মসজিদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

কাপাসিয়ায় জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে ঘাগটিয়া ইউনিয়ন শাখার আমীর মো. ইমতিয়াজ বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবী।

বিস্তারিত...

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বিস্তারিত...

ময়মনসিংহে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু

পবিত্র রমজান মাসে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের স্বস্তি দিতে ময়মনসিংহে সুলভ মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-০৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

বিস্তারিত...

নওগাঁয় কৃষক রক্ষায় পর্যাপ্ত হিমাগার স্থাপন ও ভর্তুকি বাড়ানোর পরামর্শ বাসদের

নওগাঁয় সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্টের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নওগাঁ শহরের চকদেব কলেজপাড়ায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

মুখে ইনসাফের কথা বলে তারা গুপ্ত রাজনীতি করেছে: পানিসম্পদ মন্ত্রী

যারা মুখে ইনসাফের কথা বলেন, প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করেনি এবং মানুষকে জিম্মি করে গুপ্ত রাজনীতি করেছে, এমন মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ যথাযথভাবে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ বিষয়ক মহড়ার মাধ্যমে পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যে কর্মসূচি পালিত হয়।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে জেলা ওরিয়েন্টেশন সভা

ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পে নারায়ণগঞ্জ জেলা ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে জেলা শিক্ষা অফিসারের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর সুমন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান।

বিস্তারিত...

চরভদ্রাসনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মঙ্গলবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ খ্রি. পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বিস্তারিত...

পাংশায় ১২০১ পরিবার পেল ফ্যামিলি কার্ড

প্রধানমন্ত্রীর ঘোষিত সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর পাংশা উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রথম ধাপে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর ঝিকড়ি গ্রামের ১ হাজার ২০১টি উপকারভোগী পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।

বিস্তারিত...

নাটোরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

নাটোরের নলডাঙ্গা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে র‍্যালি ও মহড়াসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে জ্বালানি তেলের সংকট, বিপাকে চালকেরা

রাঙ্গামাটি শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। দুই দিন ধরে অধিকাংশ পাম্পে অকটেন বিক্রি বন্ধ রয়েছে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য তেল বিক্রি হলেও পরে তা বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে মোটরসাইকেল চালকসহ বিভিন্ন যানবাহনের চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিস্তারিত...

কুষ্টিয়ায় জিরা ও কিসমিসে ভেজাল, ১ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মসলা বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শহরের বড়বাজারে অবস্থিত মসলার পাইকারি ও খুচরা দোকানগুলোতে এই অভিযান পরিচালনা করে।

বিস্তারিত...

বিএনপি দেশের মানুষের সকল অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটিবিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও পলাশ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি যখন সরকারের দায়িত্বে আসবে, তখন দেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও মৌলিক অধিকারসহ সকল অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪