ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে মাত্র ২৪৫ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হোছনেয়ারা বেগম। পরাজিত হলেও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। গতকাল সোমবার রাতে নিজ উদ্যোগে মাইকিং করে এলাকার ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি–২৯৯ আসনে ধানের শীষ প্রতীকে দেশে সর্বোচ্চ ব্যবধানে ভোট পেয়ে তিনি বিজয়ী হন।
জামালপুর-২ ইসলামপুর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এএসএম আব্দুল হালিমসহ স্থানীয় প্রভাবশালী নেতাদের নিজ কেন্দ্রেই হেরেছে ধানের শীষ প্রতীক। এনিয়ে স্থানীয় রাজনীতিতে চলছে নানা আলোচনা-সমালোচনা।
সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়ার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক চ্যালেঞ্জ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের 'মাথাল' মার্কার সাবেক সংসদ সদস্য প্রার্থী অঞ্জন দাস।
রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন ধরে চলা সকল জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তরুণ ও জনপ্রিয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত।
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাহেদী ফাউন্ডেশন। বরাবরের মতো এবারও মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) ঝিনাইদহ সদর উপজেলার বেড় গোপীনাথপুর কিংশুক ব্রিক্স এলাকায় এ অনুদান কার্যক্রম অনুষ্ঠিত হয়
রাজবাড়ীতে পূর্বশত্রুতার জেরে জাহিদ ফকির নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বিনোদপুর এলাকার মাহাতাব ফকিরের ছেলে।
ঝিনাইদহের হরিণাকুন্ডু সাবরেজিস্ট্রি অফিসে জমি সরকারী ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। দলিল লেখক সমিতির কথিত সভাপতি ওয়াজেদ আলী খার নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে অফিসে রামরাজত্ব কায়েম করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন।
ঝিনাইদহে এক কৃষকের তামাক ক্ষেত কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার রাতে পৌরসভার পবহাটি গ্রামের উত্তরপাড়া মাঠে এ ঘটনা ঘটে।
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মৈশালা এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দীর্ঘ ১৮ মাস পর বাংলাদেশ আওয়ামী লীগ-এর রাজবাড়ী জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনের ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালীর বাড়িতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে গভীর রাতে এক হৃদয়বিদারক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এক প্রবাসী পরিবারের ওপর হামলা চালিয়ে স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বগুড়া জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কার্যালয়ে দলটির নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেছেন বলে দাবি করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে ‘বগুড়া জেলা আওয়ামী লীগ’ নামে ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেওয়া হয়। এর আগে, দিনের কোনো এক সময় পতাকাটি উত্তোলন করা হয়। পোস্টে লেখা হয়েছে, বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলীয় নেতাকর্মীরা।
বগুড়ায় হাতকাটা সৌরভ ও সানাউল গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার দিনভর শহরের পুরান বগুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন সাদাফ ও লেফটেন্যান্ট ফাহাদ। গ্রেপ্তারকৃতরা হলেন- গ্যাংয়ের সক্রিয় সদস্য মেহেদী হাসান মীম (২৫), নয়ন মন্ডল (২৫) ও রোকন ইসলাম জাফর (২৭)। গ্রেপ্তার তিনজনই হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি।