ময়মনসিংহের ফুলপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাগেরহাটের গোটাপাড়া এলাকার কৃতি সন্তান সেনা সদস্য সার্জেন্ট মো. রেজাউল করিমের মরদেহ সামরিক মর্যাদায় নিজ গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।
গণতন্ত্রের মানস কন্যা বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কর্ণধার জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার ও বালিয়াকান্দি বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) থেকে সুপারিশপ্রাপ্ত ৮ জন চিকিৎসক কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাঁরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নাটোরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার শহরের মাদ্রাসা মোড় বাজার, নিচাবাজারসহ বিভিন্ন বাজার ও দোকানে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান।
পবিত্র রমজান মাস শুরু হতে না হতেই নিত্যপণ্যের বাজারে আকাশচুম্বী দামে নাভিশ্বাস উঠেছে ক্রেতা-সাধারণের। তবে এবার সবচেয়ে বেশি চোখে পড়ার মতো বিষয় হলো লেবুর বাজার।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নরসিংদী জেলা সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের আশিক রহমানকে সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের রিফাতুজ্জান সৌরভকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনার শিকার হন তিনি।
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার জাঠিভাঙ্গা বাজার এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭শ' ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর জয়ন্তী নগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বোনজামাই ও ভাগ্নের মারপিটে কেসমত আলী (৫৬) নামের এক কৃষক নিহত হয়েছে।
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা-এ মিলছে না প্রত্যাশিত নাগরিক সেবা। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও সেবার মান যেন পরিষদের চেয়েও নিম্নমানের। শহরজুড়ে ভাঙাচোরা সড়ক। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, আর রাত নামলেই অন্ধকারে ডুবে যায় অধিকাংশ এলাকা। এর সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী। পৌরবাসীর অভিযোগ, নিয়মিত কর পরিশোধ করেও মিলছে না কোন সেবা।
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশন রেলস্টেশনে খুলনা থেকে আসা তেলবাহী ট্রেনের ৪টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এর ফলে রাজশাহীর সঙ্গে জেলার নাচোল ও গোমস্তাপুর উপজেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ১১২টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৬৯টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সোনাপুরা এলাকায় সরকারি খালের ওপর পাকা দোকানঘর নির্মাণ এবং লাইসেন্স ছাড়া রাসায়নিক সার বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় শফিক ফকিরের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।