| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নির্বাচন সুষ্ঠু হলে গণতান্ত্রিক চর্চার সুযোগ সৃষ্টি হবে: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং সমাজ ব্যবস্থায় গণতান্ত্রিক চর্চার বাস্তব সুযোগ সৃষ্টি হবে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে নিরাপত্তা প্রস্তুতি চূড়ান্ত করেছে জেলা প্রশাসন ও পুলিশ। জেলার মোট ৪১৭টি ভোটকেন্দ্রের মধ্যে ২০৮টি কেন্দ্রকেই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা মোট কেন্দ্রের প্রায় অর্ধেক। এসব কেন্দ্রে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহীম খোকনকে আটক

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহীম খোকনকে আটক করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর এলাকা থেকে তাকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আশ্বাস দিলো জামায়াত: আবদুল্লাহ তাহের

জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, যারা দুর্নীতির অভিযোগে সমালোচিত, তারাই আবার দেশকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিচ্ছে। তিনি বলেন, বাস্তবতা ভিন্ন; জামায়াত অতীতে দায়িত্ব পালনের মাধ্যমে দুর্নীতি ছাড়া রাষ্ট্র পরিচালনার নজির স্থাপন করেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের সমর্থনে নাঙ্গলকোট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

বিএনপির ত্যাগী নেতারা এখন দলেই কোণঠাসা: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ সোমবার (৯ ফেব্রুয়ারি) দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় শিশু পার্কে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে মন্তব্য করেছেন, বিএনপি এখন চাঁদাবাজ ও মামলাবাজদের দখলে চলে গেছে।

বিস্তারিত...

রুমিন ফারহানা সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দাবি করেছেন, তাকে সমর্থনকারীদের বাসায় ডেকে নিয়ে হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের ভয় দেখানো হচ্ছে। তিনি বলেন, ‘হাঁস’ প্রতীকের পক্ষে কাজ করতে না হলে নেতাকর্মীদের জোর করে বাধ্য করা হচ্ছে। তবে তিনি স্পষ্ট করেননি, কে বা কারা এসব হুমকি দিচ্ছেন।

বিস্তারিত...

এমপি হই বা না হই, আপনাদের ছেড়ে যাব না: শামা ওবায়েদ

ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আমি এমপি হই বা না হই, আপনাদের পাশে থাকব। নগরকান্দা-সালথার মানুষকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না। আল্লাহ যতদিন তৌফিক দিয়েছেন, ততদিন আপনাদের সুখ-দুঃখে পাশে থাকবো। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নিজের শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

নির্বাচনের ছুটিতে সাভারে ঘরমুখো মানুষের ঢল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঘোষিত ছুটিকে কেন্দ্র করে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে। তবে পর্যাপ্ত বাস না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও স্বল্প আয়ের মানুষ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সাভারের আশুলিয়ার বাইপাইল, জামগড়া, পল্লী বিদ্যুৎ, নবীনগর, সাভার বাসস্ট্যান্ড, কালামপুর, ঢুলিভিটা, আমিনবাজার ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়।

বিস্তারিত...

১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ ভোট ও বিজয় উদযাপনের ডাক নুরের

পটুয়াখালী-৩ আসন (গলাচিপা-দশমিনা) থেকে বিএনপি-সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গলাচিপায় মানুষের যে গণজোয়ার দেখছি, তাতে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। ১২ ফেব্রুয়ারি আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন, আর বিজয়ের পর যারা আমাদের বিরোধিতা করেছে—তাদের নিয়েই শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করবো। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

গাজীপুরে বিএনপির নির্বাচনি মিছিল প্রস্তুতিতে বেলুন বিস্ফোরণে, দগ্ধ ২১

গাজীপুরের টঙ্গীতে বিএনপির নির্বাচনি মিছিলে অংশ নিতে যাওয়ার সময় গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ২১ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গীর হোন্ডা রোড এলাকায় বিএনপি অফিসের সামনে রাখা বেলুনগুলো বিস্ফোরিত হয়। পরে দগ্ধদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়

বিস্তারিত...

প্রিয়াঙ্কা, মাসুদ ও রাশেদুল—ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই শেরপুর-১ আসনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ মুহূর্তে শেরপুর-১ (সদর) আসনে ত্রিমুখী হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা দৃশ্যমান—বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদ (মোটরসাইকেল প্রতীক) ও জামায়াত মনোনীত হাফেজ রাশেদুল ইসলাম (দাঁড়িপাল্লা প্রতীক) এই আসনের মূল প্রার্থী হিসেবে উদ্ভুত আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। যদিও আনুষ্ঠানিকভাবে এ আসনে সাত বা ছয় জন প্রার্থী নাম লেখিয়েছেন, মাঠ পর্যায়ে লড়াইও তৈরি হয়েছে মূলত তিন জনকে কেন্দ্র করে।

বিস্তারিত...

শেরপুরে অবৈধ বালু পরিবহনে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে উত্তোলন ও পরিবহন নিষিদ্ধ লালবালু পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হযরত আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ উত্তোলন নিষিদ্ধ লাল বালুবহনের দায়ে রানিশিমুল গ্রামের বালু ব্যবসায়ী হযরত আলী (৩০) কে এ অর্থ দন্ড প্রদান করেন।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের মিছিলে ২ জনের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের পৃথক নির্বাচনী মিছিলে হঠাৎ অসুস্থ হয়ে আবদুস সহিদ (৪৮) ও ওবায়দুল হক (৫০) নামে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার এ ঘটনা ঘটে।লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) অরূপ পাল মৃতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।মৃত আবদুস সহিদ জামায়াতের কর্মী এবং ওবায়দুল হক বিএনপির কর্মী ছিলেন। সহিদ লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্ছানগর এলাকার বাসিন্দা, আর ওবায়দুল হক একই এলাকার আব্দুল মুনাফের ছেলে।

বিস্তারিত...

ঝিনাইদহ শহরে জামায়াতের নির্বাচনি গণমিছিল

ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী হাইস্কুল মাঠে আয়োজিত আলোচনা সভা শেষে গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রাচত্বর গিয়ে শেষ হয়।

বিস্তারিত...

বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণা

বাগেরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে সমাবেশ ও গণমিছিলের মাধ্যমে বাগেরহাট-২ আসনের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪