বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেছেন, পরাজয় নিশ্চিত জেনে একটি মহল বারবার ফাউল করছে
ফরিদপুর-৪ ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন আসনে আওয়ামী লীগের পলাতক ও সাবেক সংসদ সদস্যকে পুনর্বাসনের অপচেষ্টা এবং স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগের সমর্থকদের বিরুদ্ধে অপপ্রচার, হুমকি ও উস্কানির অভিযোগ তুলেছেন সর্বদলীয় সংগঠন ‘৩৬ জুলাই বিপ্লব’।
দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে টহল ও উপস্থিতিমূলক মোটরসাইকেল টহলশোডাউন পরিচালনা করা হয়েছে।
গাজীপুরের ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ও ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নির্ধারণে স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন ক্রীড়া সংগঠন ও খেলোয়াড়দের সাথে বিশেষ মতবিনিময় সভা করেছেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শেরপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্ট, সাংবাদিক, পর্যবেক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশের সর্ব বৃহত্তম বেনাপোল স্থলবন্দরে কার্গোভেহিকেল টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৬০০ পিচ নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বিজিবি।
নোয়াখালী-৪ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ইসহাক খন্দকারকে ‘বহিরাগত বিপদ’ আখ্যা দিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, এক আপদ বিদায় করতে না করতেই আরেক বিপদ ঘাড়ে চেপে বসেছে। ওই বিপদের পাল্লায় পড়লে আগামি ৫ বছর আপনারা উন্নয়ন বঞ্চিত হবেন।
নড়াইলের কালিয়া উপজেলায় দলের পক্ষে কাজ করার অঙ্গীকার জানিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার ছোট কালিয়া মোড় এলাকায় স্থানীয় বিএনপির একটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, উপজেলা বিএনপি সদ্য বহিষ্কৃত সভাপতি সরদার আনোয়ার হোসেন এবং কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম রবি।
টাঙ্গাইল–৪ (কালিহাতী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলীর নেতৃত্বে এলেঙ্গায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণমিছিল।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ২৯৮ নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা তুলে ধরেন বিএনপি প্রার্থী।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে চলছে নানা আলোচনা ও মূল্যায়ন। দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এই নির্বাচনের দিকে তাকিয়ে শিক্ষার্থীদের মধ্যে যেমন রয়েছে পরিবর্তনের প্রত্যাশা, তেমনি রয়েছে নির্বাচন প্রক্রিয়া ও ফলাফল নিয়ে বাস্তবধর্মী চিন্তা।
চলো একসাথে গড়ি বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে (৮ ফেব্রুয়ারি) রবিবার বিকাল ৫টায় অভয়নগরের নওয়াপাড়া পীরবাড়ি থেকে রেলস্টেশন পর্যন্ত অনুষ্ঠিত হয় এক বিশাল নির্বাচনী মিছিল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-১ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আজ রবিবার দুপুর ১২টায় নরসিংদীর চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার তুলে ধরেন।
যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী পোস্টার ও ব্যানারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দূর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার গভীর রাতে উপজেলার লক্ষণপুর ও শিকারপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।