গাজীপুরের টঙ্গীর হোন্ডা রোড এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১৮ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে টঙ্গী সেনাকল্যাণ গার্মেন্টের সামনে একটি ক্লাবঘরে এই দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে সমাবেশ ও গণমিছিলের মাধ্যমে বাগেরহাট-২ আসনের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে।
মাগুরা -২ আসনের মনোনিত প্রার্থী এড, নিতাই রায় চৌধুরীর পক্ষে ধানের শীষের নির্বাচনী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাননি, জনগণ তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছেন। জনগণ বিএনপিকে দেখেছে। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় এবং বিএনপি ক্ষমতায় যায়, তাহেল তিনি ক্ষমতা ছাড়ার পথ বন্ধ করবেন না। শেখ হাসিনার মত মানুষ হত্যা করে বিএনপি ক্ষমতায় থাকবে না, তা এদেশের মানুষ জানেন।
রাঙ্গামাটির ২৯৯ নম্বর সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী এম এ বাশারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলটির রাঙ্গামাটি জেলা শাখা। একই সঙ্গে তাঁর প্রতি সব ধরনের সাংগঠনিক ও নির্বাচনী সমর্থন প্রত্যাহার করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ জেলায় নির্বাচনী নিরাপত্তা জোরদারে এক যুগান্তকারী ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ। ভোটকে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত করতে চালু করা হয়েছে বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমার ভোট কেন্দ্র’।
নাগরিক সেবা সহজ ও সময়সাশ্রয়ী করতে ঠাকুরগাঁও পৌরসভায় চালু হলো ‘আমাদের পৌরসভা’ অনলাইন সফটওয়্যার। এর মাধ্যমে এখন থেকে সনদপত্র, হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন পৌরসেবা অনলাইনে পাওয়া যাবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ব্যালট পেপার ও গণভোটের ব্যালট হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে ফরিদপুর জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। (সোমবার, ৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে শুরু হয় এ কার্যক্রম।
কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ার আলীসহ তিনজনের বিরুদ্ধে প্রায় সোয়া ৫ কোটি টাকা আত্মসাতের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে অনুষ্ঠিত হলো শেষ নির্বাচনী গণমিছিল। সোমবার দুপুরে অনুষ্ঠিত এই গণমিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে পুরো শহর জনসমুদ্রে পরিণত হয়।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে নিখোঁজ হওয়া রেজাউল শিকদার (৩৫)-এর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের সেলিমপুর চর এলাকা থেকে নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৩৪৮ জন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত নাজিম উদ্দিন আহমেদের ভাই রিয়াজ উদ্দিন রাজন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চাঁদপুরের মেঘনা উপকূলীয় এলাকার ২২টি ভোট কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ২০০ কোস্টগার্ড সদস্য। সক্ষমতা নিয়ে কেন্দ্র গুলোতে তাদের অবস্থান থাকবে বলে জানালেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর পরদিন চৌদ্দগ্রামে স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগ দিয়েছেন। রোববার বিকেলে মিয়া বাজার লতিফুন্নেছা উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি প্রার্থী কামরুল
ট্টগ্রাম বন্দরে অচলাবস্থা কাটিয়ে ফের কার্যক্রম শুরু হয়েছে। জাহাজ থেকে পণ্য নামানো এবং জেটি থেকে কনটেইনার ডেলিভারি কার্যক্রম পূর্ণোদ্যমে পুনরায় শুরু হয়েছে।