| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মহান বিজয় দিবস উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে কাল

মহান বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে এক দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বিস্তারিত...

অপহরণ নয়, স্বেচ্ছায় ঘর ছেড়েছি, মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

অপহরণ নয়, স্বেচ্ছায় ঘর ছেড়েছি, বিয়ে করেছি। স্বামীকে নিয়ে সুখে রয়েছি। কিন্তু স্বামী, শ্বশুর ও স্বামীর পরিবারের লোকজনের বিরুদ্ধে মিথ্যা অপহরণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ পরিস্থিতিতে অপহরণ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কলেজপড়ুয়া মেয়ে মেহেরীন নাহার তানিশা।

বিস্তারিত...

ফলের দোকানে অটোরিকশার ধাক্কা, ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফলের দোকানে অটোরিকশার ধাক্কা লাগা নিয়ে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার সৈয়দটুলা ও চানমনি পাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

বিস্তারিত...

শেরপুরে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা

শেরপুরে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো অবৈধভাবে সরকারি গাছ কাটা। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে শেরপুর আঞ্চলিক মহাসড়কসংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের জায়গায় তিনটি সরকারি গাছ অবৈধভাবে কাটা শুরু হয়।

বিস্তারিত...

চট্টগ্রামে নকল বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কারখানায় র‍্যাবের অভিযান

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় ঝুঁকিপূর্ণ নকল বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ও র‍্যাব-৭, চট্টগ্রাম। এ সময় বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়।

বিস্তারিত...

হাতি পায়ে পিষ্ট করে মারলো কন্টেন্ট ক্রিয়েটরকে

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার মালাকোচার সোনাজুরি নামক এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম ফারুক মিয়া (৪০)। তিনি পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজে

বিস্তারিত...

ইটভাটা উচ্ছেদে এসে শ্রমিকদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

ঝিনাইদহের কালীগঞ্জে একটি ইটভাটা উচ্ছেদ করতে এসে শ্রমিকদের বাধার মুখে ফিরে গেছেন পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট। সোমবার দুপুর ৩টার দিকে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের একটি টিম ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে কালীগঞ্জ পৌরসভার শিবনগর এলাকার মকছেদ আলী ব্রিকসে অভিযান চালান।

বিস্তারিত...

গাজীপুর–৩ আসনে ঐক্যবদ্ধ বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর–৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে ডা. অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর নাম ঘোষণা হওয়ার পর দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যে দ্বন্দ্ব ও মতবিরোধ দেখা দিয়েছিল, তা ধীরে ধীরে কেটে গিয়ে ঐক্যের পথে এগোচ্ছে দলটি।

বিস্তারিত...

ঝিনাইদহের চার আসনে নির্বাচন: প্রার্থী ও প্রতিদ্বন্দ্বিতার চিত্র

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ, সভা ও মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।

বিস্তারিত...

মেহেরপুরে নিখোঁজ এনসিপি নেতার বাবা

মেহেরপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনসিপি) জেলা

বিস্তারিত...

বিজয় দিবসকে সামনে রেখে মহেশপুরে ফুলচাষে ব্যস্ত কৃষকরা

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিজয় দিবসকে সামনে রেখে বেড়েছে ফুল পরিচর্যা, ফুল তোলা এবং ক্ষেতের অন্যান্য কাজের ব্যস্ততা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করছেন ফুলচাষিরা। রাত পোহালেই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিনকে কেন্দ্র করেই এখন চাষিদের সবচেয়ে বড় প্রস্তুতি।

বিস্তারিত...

কৃষকের গরু জবাই করে গোয়ালঘরে রেখে গেল দুর্বৃত্তরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের অন্ধকারে এক কৃষকের দুটি গরু গোয়ালঘরেই জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের বাড়ি এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

চাঁদপুরে এবার ৭ হাজার হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে

চাঁদপুরের দুটি সেচ প্রকল্পসহ আট উপজেলায় আলু বপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় দ্রুত সময়ে জমি প্রস্তুত করতে সক্ষম হয়েছেন তারা।

বিস্তারিত...

দৌলতপুর সীমান্তে চলাচলে বিজিবি’র নিষেধাজ্ঞা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অপরাধী পারাপার, অস্ত্র ও মাদক চোরাচালান রোধসহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিস্তারিত...

ঠাকুরগাঁও সদরে গাঁজাসহ এক মাদক বিক্রেতা গ্রেপ্তার

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মুন্সিরহাট বড় কলোনির মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪