| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চাঁদপুরের সরকারি দপ্তর, রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের লোকজন।

বিস্তারিত...

ভাঙ্গায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বিস্তারিত...

শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা

আজ ১৬ ডিসেম্বর, রক্তস্নাত মহান বিজয়ের ৫৪তম বার্ষিকী ও বিজয় দিবস ২০২৫। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের এই দিনটি বাঙালি জাতির জন্য গৌরব, আত্মত্যাগ ও চিরস্মরণীয় ইতিহাসের প্রতীক। অকুতোভয় মুক্তিযোদ্ধাদের বীরত্বে অর্জিত এই বিজয়ের দিনে শেরপুরে পালন করা হয়েছে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস।

বিস্তারিত...

কক্সবাজার শহীদ মিনারের সেই বিয়েবাড়ির আলপনা অপসারণ

মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে আঁকা ‘মুক্তিযুদ্ধবিহীন’ আলপনা বিতর্কের মুখে সরিয়ে দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের নির্দেশে আলপনাগুলো মুছে ফেলার কাজ শুরু হয়।

বিস্তারিত...

উপজেলা প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ

আড়াইহাজার উপজেলা প্রশাসনের নাম ব্যবহার করে বিজয় দিবসের অনুষ্ঠান পরিচালনা ও সহযোগিতার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে পৌর বাজার পরিচালনা কমিটির বিরুদ্ধে।

বিস্তারিত...

জাহিদুর রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বগুড়া শহরের গোদারপাড়াস্থ জাহিদুর রহমান মহিলা ডিগ্রি কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি ও স্নাতক প্রথম বর্ষের ছাত্রীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মো. রেজাউল করিম বাদশা।

বিস্তারিত...

মানিকগঞ্জ শহরে ১০ মিনিটে দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

মানিকগঞ্জ শহরে মাত্র ১০ মিনিটের ব্যবধানে পৃথক দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা পরিষদ এলাকায় প্রথম বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণ পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়।

বিস্তারিত...

চাঁদপুরে মসজিদের রাস্তা অবরুদ্ধের প্রতিবাদে মানববন্ধন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোনাইরকান্দি গ্রামে মসজিদ ও এলাকাবাসীর চলাচলের রাস্তা অবরুদ্ধ করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মসজিদের মুসল্লি ও স্থানীয় নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।

বিস্তারিত...

ফেনীতে ১৮ ডিসেম্বর ৯ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন

ফেনীতে আগামী ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার ৯ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনব্যাপী এই সম্মেলনটি ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে সকাল ১০টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

বিস্তারিত...

মহান বিজয় দিবসে বগুড়া প্রেসক্লাব ও জেইউবির আলোচনা সভা

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. কুদরত-ই-জাহান বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম আত্মার মাগফেরাত কামনা করছি। এই সাথে যাদের ত্যাগ ও জীবন দানের মধ্য দিয়ে আমরা স্বাধীন লাল-সবুজের মানচিত্র পেয়েছি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরন করছি।

বিস্তারিত...

দুই মামলায় গ্রেপ্তার দেখানো হলো শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীকে

নগরের চান্দগাঁও থানার নতুন দুই মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্ম

বিস্তারিত...

হাদিকে গুলিবর্ষণকারীরা পালিয়েছে কি না, এখনও নিশ্চিত নয়: বিজিবি

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পথে শরিফ ওসমান হাদিকে গুলিবর্ষণকারীরা পালিয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ রিজিওয়নের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, হাদির ওপর গুলিবর্ষণ

বিস্তারিত...

মাগুরায় মনোনয়ন ফরম সংগ্রহ করে ফেরার পথে আটক স্বতন্ত্র প্রার্থী

মাগুরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে (মাগুরা সদর–শ্রীপুর) মনোনয়ন ফরম সংগ্রহ করে বাড়ি ফেরার পথে আটক হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক যুবলীগ নেতা কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।

বিস্তারিত...

জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা

জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার আংশিক নতুন কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়েছে। দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়।

বিস্তারিত...

মহান বিজয় দিবস উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে কাল

মহান বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে এক দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪