| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কুষ্টিয়ার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে ২৪ বছর বয়সী শান্ত নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে। ভারতের হস্তক্ষেপের কারণে আহত অবস্থায় তার মৃত্যু হয়।

বিস্তারিত...

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অফিসের নিচতলার গোডাউনে সংরক্ষিত গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিলের আগে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, প্রার্থীর ওপর হামলা প্রমাণ করে নির্বাচনী পরিবেশ এখনও উত্তেজনাপূর্ণ ও অস্বচ্ছ।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত শহরের চকবাজার জামে মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় শেষ হয়, সেখানে সমাবেশও অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুই ট্রেন

ঈশ্বরদীর মুলাডুলি রেলস্টেশনে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুটি আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন। একই লাইনে মুখোমুখি অবস্থায় চলে আসলেও গতি কম থাকায় এবং এক ট্রেনের চালকের সতর্কতায় কয়েক হাজার যাত্রী বড় বিপদ থেকে রক্ষা পান। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী-ঢাকা রেলরুটের মুলাডুলি স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। ঘটনার পর পাকশী

বিস্তারিত...

পানছড়ি সীমান্ত থেকে নিখোঁজ আদিবাসী যুবককে উদ্ধার করেছে বিজিবি

খাগড়াছড়ি সদরের তেতুলতলা এলাকা থেকে নিখোঁজ হওয়া আদিবাসী যুবক নিপন দেওয়ান (২৮)–কে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)’র বিশেষ টহল দলের সহায়তায় পানছড়ি সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। নিপন দেওয়ান খাগড়াছড়ি এপিবিএন সংলগ্ন তেতুলতলা এলাকার তরুণ আলো দেওয়ানের ছেলে।

বিস্তারিত...

ধুনটের নাংলু গ্রামের বাঙালি নদী ও বালুয়া খালে ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে

গুড়ার ধুনটে নদীভাঙন থেকে আবাদি জমি, বসতবাড়িসহ বাস্তুভিটা রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। গতকাল শুক্রবার সকালে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক বাসিন্দা নাংলু গ্রামের বাঙালি নদী ও নাংলু বালুয়া খালের সংযোগস্থলের ভাঙনকবলিত স্থানে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

বিস্তারিত...

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আহ্বান এনসিপি প্রার্থী তনুর

নারায়ণগঞ্জ-৫ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আহমেদুর রহমান তনু অভিযোগ করেছেন, তফসিল ঘোষণার আগের ১০–১৫ দিন ধরে কয়েকটি দলের কর্মীরা তাদের পোস্টারের ওপর অন্য পোস্টার সেঁটে দিচ্ছে, ব্যানার ছিঁড়ে ফেলছে। তিনি আশা প্রকাশ করেন—প্রশাসন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে যথাযথ তদারকি করবে।

বিস্তারিত...

হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে গাইবান্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বিস্তারিত...

বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মাগুরার চাষীরা

কৃষি এলাকা হিসেবে খ্যাত মাগুরা সদর উপজেলা সহ চার উপজেলার মধ্যে শালিখা উপজেলায় ধান উৎপাদন বেশি হওয়ায় এখানকার বেশির ভাগ মানুষই কৃষিতে নির্ভরশীল। চলতি বছর জেলার বিভিন্ন এলাকায় রোপা আমন ধান কাটার আমেজ শেষ হতে না হতেই বোরো ধানের বীজ বপনে ব্যস্ত সময় পার করছেন জেলার বোরো ধান চাষীরা।

বিস্তারিত...

নোয়াখালীর সুবর্ণচরে বিধবা নারীর ঘর চুরি, দলিল ও নগদ টাকা লুট

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক বিধবা নারীর ঘরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় সুবর্ণচর উপজেলার ৫নং চর জুবিলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া বান্দেরহাট সংলগ্ন মৃত বাবুল সারেংয়ের ঘরে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

শার্শায় খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ভাঙ্গায় দুটি ইউনিয়ন ফেরত পাওয়ায় বিএনপির আনন্দ মিছিল

দীর্ঘ প্রায় চার মাস লড়াইয়ের পর উচ্চ আদালতে রিট দাখিলের শুনানির পর বৃহস্পতিবার ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন পুনরায় ভাঙ্গা উপজেলার সাথে সংযুক্ত করা হয়েছে।

বিস্তারিত...

ভাঙ্গায় রাস্তার কাজের ৪০ ব্যারেল বিটুমিন চুরি

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর সদরের রাস্তার কাজের জন্য আনা ৪০ ব্যারেল বিটুমিন চুরি করে নিয়েছে সংঘবদ্ধ চোর চক্র।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে নিজের ব্যানার–ফেস্টুন অপসারণ শুরু করলেন জামায়াত প্রার্থী

নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এস. ইউ. এম. রুহুল আমিন ভূঁইয়া নিজ উদ্যোগে তার সব নির্বাচনী ব্যানার–ফেস্টুন সরিয়ে ফেলছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪