কুষ্টিয়ার কুমারখালীতে উফশী ও হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে
মেহেরপুর জেলার নবাগত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, সংবাদপত্র হচ্ছে একটি রাষ্ট্র ও সমাজের আয়না। গণমাধ্যমে যে সব সংবাদ প্রকাশ করা হয় তার মাধ্যমে শুধু আমরা নই, রাষ্ট্রের সকলেই সচেতন হবে এবং জানতে পারে।
আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কোনো বেকার থাকবে না। নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ করা হবে। দেশ মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
রিপোর্টার্স২৪ ডেস্ক: ২৮ ঘন্টা চেষ্টার পরেও রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের সরু গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধারের চেষ্টা এখনও চলছে। টানা অভিযানে ৪২ ফুট পর্যন্ত খনন করেও শিশুটির অবস্থান শনাক্ত করতে পারেনি ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে সাংবাদিকদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
রাঙ্গামাটির কাউখালী উপজেলায় সাপ্তাহিক বাজারে বিপুল পরিমাণ জাল নোটসহ রিয়াদ (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় তাকে আটক করা হয়।
জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে লিপি খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার শিমলা বাজার এলাকার এক ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিজস্ব উদ্যোগে আয়োজন করা হয়েছে বইমেলা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে শহিদুল্লাহ করা ভবনের সামনে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ফিতা কেটে বই মেলার উদ্বোধন করেন।
কিডনি রোগে আক্রান্ত হয়ে জীবন-মরণ সংকটে পড়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গালিমপুর গ্রামের শ্রমজীবী সাহেব আলী (৩০)। গত ছয় মাসে চিকিৎসা খরচ জোগাতে সঞ্চয় ও সহায়তার সবটুকু শেষ হয়ে গেছে। এখন মানুষের দ্বারে দ্বারে সাহায্য চাইছেন সাহেব আলী-শাহনাজ দম্পতি। সমাজের আর দশজনের সামান্য সহায়তায় ফিরে পেতে পারেন জীবন। তবে এসবের কোনো কিছু না বুঝলেও তাদের শিশু দুটিও ঘুরছে মা-বাবার সঙ্গে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষিনির্ভর জেলা ঝিনাইদহে শুরু হয়েছে পেঁয়াজ চারা রোপণের ভরা মৌসুম। বীজতলায় উৎপাদিত চারা প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত মাঠে রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কুয়াশাচ্ছন্ন শীতেও মাঠের পর মাঠে চলছে পেঁয়াজ রোপণের দৃশ্য, যা চোখে পড়ার মতো। জেলার মধ্যে শৈলকুপা উপজেলায় পেঁয়াজের চাষ সবচেয়ে বেশি হয়ে থাকে।
গাজীপুরে কৃষি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিগন্ত খুলছে। প্রথমবারের মতো ভোজ্যতেল জাতীয় নতুন ফসল ‘পেরিলা’ এর পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে। এই ফসল বর্তমানে বিশ্বজুড়ে সুপারফুড হিসেবে পরিচিত।
সময়ের কাঁটা যেন থেমে গেছে রাজশাহীর তানোরে। ১৭ ঘণ্টা পার হলেও উদ্ধার করা যায়নি গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে। পুরো এলাকার মানুষ দিশাহারা হয়ে অপেক্ষা করছে সেই একটিমাত্র খবরের স্বাধীনকে জীবিত পাওয়া যাবে তো?
ঘড়ির কাঁটা যেন বিরামহীন আতঙ্কের গল্প লিখলো সিলেটে। মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দু’দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো শহর, এমন তথ্য নিশ্চিত করেছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন জানিয়েছেন, বিএনপি বা ফ্যাসিবাদবিরোধী অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি জোটের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে আলোচনায় বসা হবে।
ফরিদপুরের ভাঙ্গায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আলিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাঙ্গা পৌর শাখার আমির ডা. এনায়েত হোসেনের নেতৃত্বে ইসলামি সমমনা আটদলের নেতাকর্মীরা। মঙ্গলবার রাত আটটার দিকে থানা কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাজশাহীর তানোরে ৮ ইঞ্চি ব্যাসার্ধের একটি গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার (৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।