রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজারে অবস্থিত বাণিজ্যিক ও আবাসিক ‘জাবালে নূর টাওয়ারে’ লাগা ভয়াবহ আগুন দীর্ঘ ১১ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টা শেষে নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টা ৩ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
টাঙ্গাইলের কালিহাতী ও মধুপুরে দায়ের করা একটি প্রতারণার মামলাকে কেন্দ্র করে বাদীর স্বামীকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা কাউন্টার মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদীর স্বামী কালিহাতী থানায় ১০ ডিসেম্বর সাইবার ক্রাইম আইনে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
একশ বছর পার করলো মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইব্রাহিমপুর ইশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়। শতবর্ষ পূর্তি উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচির আয়োজন করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৩ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে
ঝিনাইদহের শৈলকুপায় প্রায় দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার আবাইপুর ইউনিয়নের কুমিড়াদহ গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারী রাজিব জোয়ার্দারকে গাঁজাসহ আটক করা হয়।
জামালপুরে চলতি আমন মৌসুমে রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ধানের আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানা যায়, এই বছর আমন মৌসুমে জামালপুর জেলার সাতটি উপজেলায় ১ লাখ ১৯ হাজার ৬৫০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হাজার ৪৯০ হেক্টর বেশি
নীলফামারীতে জেলা বিএনপির আয়োজনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
খাতা-কলমে সরকারী সারের ডিলারের থাকার কথা থাকলেও সেই বাজারে বাস্তবে নেই কোনো সার ডিলার। তিনি ব্যবসা করছেন একই জেলার একই উপজেলার ভিন্ন ইউনিয়নে। সেখানে নেই তার কোনো বৈধ ডিলারশীপ। নিয়ম ভঙ্গ করে চললেও গত ১০ বছরে কৃষি কর্মকর্তারা বিষয়টি নজরে আনেননি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধের ঘটনার পর বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনায় জড়িত পলাতক আসামিরা যাতে দেশ ছেড়ে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যেই সীমান্তজুড়ে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম শুরু করা হয়েছে।
ঢাকার কেরানীগঞ্জে একটি বহুতল ভবনের ভূগর্ভস্থ গুদামে লাগা ভয়াবহ আগুন ৯ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি স্টেশনের ২০টি ইউনিট কাজ করে যাচ্ছে। এ ঘটনায় ভবনের বিভিন্ন তলা থেকে ৪৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি মেনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান নিজ হাতে তার দলের প্রচারণার ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরিয়েছেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপরে গুলিবর্ষনের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতা-কর্মিরা।
লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ৫ টি আগ্নেয়াস্ত্রসহ আলাউদ্দিন বরকত ও পারভেজ হোসেন নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে অস্ত্রের সঙ্গে ১৬ টি কার্তুজ উদ্ধার করা হয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে ফরিদপুর জেলার ভাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এনসিপি নেতাকর্মীরা।
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে ছকিনা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করছে দূর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে পৌর শহরের (১০নং ওয়ার্ড) মটকা মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে পুলিশ বলছে, পরিকল্পিতভাবে এই হত্যাকান্ডটি ঘটতে পারে বলে ধারনা করছেন তারা। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতে দুই ছেলের বউসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
নীলফামারীতে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় হৃদয় রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নীলফামারী–সৈয়দপুর রেলপথের পৌর এলাকার আদর্শপাড়া চেতাশার ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।