ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী এলাকায় খামার মালিককে বেঁধে গুরুতর আহত করে নয়টি গরু ও দুটি মোবাইল ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী এ এইচ আল মাসুদ রয়েল (৩২) বালিয়াডাঙ্গী থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে মামলার প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে।
নাটোর জেলার লালপুর থানার গোপালপুর পৌরসভাধীন গোপালপুর বাজার এলাকা থেকে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে অনলাইনে ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচির প্রভাব পরেনি নারায়ণগঞ্জ। ভোর থেকে শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কর্মমুখী মানুষ ছুটচ্ছেন নিজের কর্মস্থলে। পাশাপাশি মার্কেটগুলো খুলা রয়েছে।
ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ ছাত্র সমাবেশে নৃশংস হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে আরও পাঁচজন আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাইজদী–রাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পুরাতন কলেজের সামনে এবং এর আগে সকাল সাড়ে ৮টার দিকে কবিরহাট–সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক আসামিকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ভোরের সূর্য ওঠার আগেই ফুটে আছে সারি সারি সাদা শাপলা। ঝিরিঝিরি বাতাসে দুলছে ফুলগুলো। পানকৌড়ি আর সাদা বকের আনাগোনা, পাখির কিচিরমিচির শব্দ, স্বচ্ছ টলমল পানিতে ভাসছে অসংখ্য সাদা শাপলা।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, বিএনপি ক্ষমতায় এলেই দেশের গরিব মেহনতি মানুষের উন্নয়ন হয়। তাই দেশকে এগিয়ে নিতে চাইলে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি–নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়েছে। এর মধ্যে সিগারেট ৩২৬ কার্টন ও নিষিদ্ধ ক্রিম রয়েছে ৪৮ পিস।
আওয়ামী লীগের ডাকা শাটডাউনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে ব্যাংকের অবকাঠামোর বা অভ্যন্তরীণ কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ এলাকার সড়কের পাশে থামিয়ে রাখা একটি শ্রমিকবাহী বাসে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত দেড়টার দিকে ‘আল্লাহ ভরসা’ নামের বাসটির সামনের অংশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে প্রথমে স্থানীয়রা চিৎকার শুরু করেন এবং দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।
রাজধানীর তিতুমীর কলেজের মূল ফটকের সামনে এবং আমতলী মোড় এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জানে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণের কিছুক্ষণ পর মহাখালীর আমতলী মোড় এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত পানির ট্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।