বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ২৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড। শনিবার (১৫ নভেম্বর) রাতে বঙ্গোপসাগরে ঘন কুয়াশায় পথ হারিয়ে ট্রলারটি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলীয় এলাকায় বাংলাদেশ জলসীমায় অবস্থানকালীন সময়ে আটক করা হয়।
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আবুল হোসেন নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) রাতে শার্শার নাভারণ বুরুজবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
যশোরের বেনাপোল সীমান্ত পথে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে তাদের বসতবাড়ি উচ্ছেদ করে ভারতীয় পুলিশ। পরে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হরিরামপুর উপজেলা শাখার সাবেক সভাপতি লুৎফর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ফরিদপুরে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরে শনিবার সন্ধ্যায় তাকে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়।
হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের পর বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকাসহ সব দূরপাল্লা ও আঞ্চলিক রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে টার্মিনাল থেকে কোনো দূরপাল্লা বা অভ্যন্তরীণ রুটের বাস ছাড়েনি। তবে কয়েকটি বিআরটিসির বাস সীমিতভাবে চলাচল করেছে। এর আগে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় হাফ ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত
কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কিশোরগঞ্জ সদর উপজেলার বিদ্যালয়গুলো হয়ে উঠছে অনিরাপদ ও অরক্ষিত মাদকের আখড়া। অনেক ক্যাম্পাসে বহিরাগত বখাটেদের আড্ডা ও মাদকের আসর চলছে হরহামেশাই।
গত শনিবার (১৫ নভেম্বর) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ওয়ার্ড বিএনপি নেতা আবুল কালামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ খুনের ঘটনায় স্থানীয় ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছে নিহত কালামের পরিবার।
মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল কালাম (৮২) বার্ধক্যজনিত কারণে শনিবার রাতে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অংসখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
মহাসড়ক থেকে নসিমন, করিমনসহ বিআরটিসির অবৈধ বাস চলাচল বন্ধ না হলে দক্ষিণাঞ্চলের ১৮টি রুটে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছেন খুলনা এবং বরিশাল বিভাগের ১০টি বাস মালিক সমিতির নেতারা।
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পারফলসি মাদ্রাসার সুপার ইয়ারুল হকের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে নিয়োগের অভিযোগ উঠেছে। এ অভিযোগে মামলা করেছেন মাদ্রাসার সাবেক সভাপতির ছেলে কনক মণ্ডল।
যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম রুদ্রপুরের কৃতি সন্তান শামীম রেজা। তিনি এবারের ৪৯তম (বিসিএস) পরীক্ষায় শিক্ষা ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করা এ মেধাবী তরুণ তার শিক্ষা জীবনে সাফল্যের স্বাক্ষর রেখেছেন।
ঝিনাইদহের মর্নিংবেল চিল্ড্রেন একাডেমিতে নবান্ন উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছিল গ্রামীণ সাজসজ্জা ও ঐতিহ্যবাহী লাঠিখেলার প্রাণবন্ত অনুষ্ঠান। রবিবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের সূচনা হয়।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে আগুন লেগে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শনিবার (১৫ নভেম্বর) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন।