রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচার করায় সাময়িক বরখাস্ত করা হয়েছে চার পুলিশ সদস্যকে।
নারায়ণগঞ্জ সদর উপজেলায় নাহেদুর রহমান পারভেজ নামে একজনকে মারধর ও তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছে
ব্যবসায়ীদের জন্য ন্যায্য ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় এলে মেগা প্রকল্পের নামে লুটপাট ও অর্থ পাচারের সুযোগ আর কেউ পাবে না।” শনিবার বিকেলে(১৫ নভেম্বর) ফরিদপুর উপজেলা অডিটোরিয়ামে ফরিদপুর বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের ধানের শীষের বিএনপি
বরিশালে পুলিশকে কামড় দিয়ে পালিয়েছেন নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদার।
বাগেরহাট কারাগারে বাবুল দাস (২৫) নামে এক ভারতীয় জেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৫নভেম্বর ) দুপুরে নিহতের মরদেহের ময়না তদন্ত বাগেরহাট জেলা সদর হাসপাতালে মর্গে সম্পন্ন হয়েছে।
“আমরা বৈষম্যের শিকার হতে চাই না, অতিদ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে”- এমন জোরালো দাবি তুলেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। ফরিদপুরে সংগঠনটির সম্মেলন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সংবর্ধনা অনুষ্ঠানে সরকারের প্রতি এই আহ্বান জানান বক্তারা।
বরিশালে অপসো স্যালাইন লিমিটেড কারখানার ৫৭০ জন শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। তাদের ধারণা, কিছু মহল নির্বাচনকালীন অস্থিতিশীলতা সৃষ্টি ও ভোটারদের বিভ্রান্ত করতে বাজারে জাল নোট ছড়ানোর চেষ্টা করতে পারে। এসব জাল নোট নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলতেও ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পৃথিবীর আলো-বাতাসে আমি আমার ছেলেমেয়েদের নিয়ে বেঁচে থাকতে চাই। জীবন রক্ষায় চিকিৎসা সহযোগিতার জন্য এভাবেই করুণ আর্জি জানিয়েছেন,শেরপুর সদর উপজেলা লছমনপুর ইউনিয়নের কাজির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো:রাকিবুল ইসলাম।
শনিবার (১৫ নভেম্বর) নীলফামারী সরকারি কলেজের পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মামলার তদন্তকালীন ত্রুটি-বিচ্যুতি দূরীকরণ ও বিচার প্রক্রিয়ায় সাজার হার বৃদ্ধির লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (১৫ নভেম্বর) শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিেত এ কর্মশালা সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
শেরপুরের ঝিনাইগাতীতে একটি বসতঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ২৪ লাখ ৪৫ হাজার টাকা। শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের মহরম আলীর ছেলে মাজহারুলের (২৬) বাড়িতে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করে থানা পুলিশ।
নোয়াখালীর সুবর্ণচর প্রেসক্লাবের সাধারণ নির্বাচন- ২০২৫ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি কামাল উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুল বারী বাবলু নির্বাচিত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরী ও সাংবাদিক আরিফুল ইসলাম সবুজ। মোট ২৪ ভোটারের সবাই ভোট দেন।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের আবেদন করেছেন দুই উপজেলা বিএনপির শীর্ষ ৫২ নেতা। গত ১০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর তারা আবেদনটি করেন।