রাজধানীর যাত্রাবাড়ীতে একটি মাদরাসা থেকে ফাঁস দেওয়া অবস্থায় ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি হত্যা না আত্মহত্যা—তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) রোববার বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয় ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছে। তারা দাবি করেছে, শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং ফজিলাতুন্নেছা হলের নাম ‘শহীদ ফেলানী হল’ রাখা হোক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের স্থগিত ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ভর্তিচ্ছুরা সমস্যায় পড়েছেন। ওই দিনই মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ইন্তেকালে শোকস্তব্ধ হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে তাঁর গায়েবানা জানাজা।
শহীদ হাদীর কবর খোঁড়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে ছাত্রদলকে জড়িয়ে মিথ্যাচারের অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের ভিপি ও শিবির কর্মী বোরহান উদ্দিনের বিরুদ্ধে।
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং নিউ এজের সম্পাদক নুরুল কবীরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। একই সঙ্গে নিউ এজের সম্পাদক নুরুল কবীরের ওপর হামলার ঘটনাকেও নিন্দা জানিয়েছে সংগঠনটি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম হাদির মৃত্যুতে ছাত্র-জনতার শান্তিপূর্ণ বিক্ষোভকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে সতর্ক করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ হিসেবে নামকরণ করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং হলের সামনে ব্যানার ঝুলিয়ে নতুন নামের দাবি জানান।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর বিক্ষোভ মিছিল করেছেন। রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে উত্তাল করেন এলাকাটি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন অনুষদের ডিনদের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও দায়িত্বে বহাল রাখার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করেছেন রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দীন আম্মার।
ভারতের হাইকমিশনারের কথিত হস্তক্ষেপ ও দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আজাদি’ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে একদল শিক্ষার্থী।
প্রায় ছয় বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ সমাবর্তন। বুধবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তিনটি ব্যাচের প্রায় ৬ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বাংলাদেশের বিজয় দিবসে ‘নগ্ন হস্তক্ষেপ’ ও দেশকে ‘কলঙ্কিত’ করার অভিযোগ তুলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে।