২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মুহা. মহিউদ্দিন। একই সঙ্গে শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁনকে মনোনীত করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন আগামী মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন।
কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা দেশের সব কেন্দ্রেই দুপুর ২টায় এক ঘণ্টাব্যাপী সময়ে শুরু হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (২ জানুয়ারি) শুরু হয়েছে। প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন এক মহীয়সী ব্যক্তিত্ব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তার অবদান ছাড়া আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কল্পনাই করা যেত না।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বানকে তীব্র সমালোচনা করেছেন শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকেরা। তারা এ আহ্বানকে ‘অগণতান্ত্রিক চর্চা’ বলে অভিহিত করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনগুলো।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও শিক্ষার্থী সংসদ নির্বাচন আগামী ৬ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ (জকসু) নির্বাচন হঠাৎ স্থগিত ঘোষণার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে তারা আন্দোলন শুরু করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানিয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ প্রতীক্ষিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের জন্য উচ্ছ্বাসে ভাসছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর এই প্রথমবারের মতো শিক্ষার্থীরা নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন। নির্বাচনকে উৎসবের রূপ দিতে পুরো ক্যাম্পাস প্রস্তুত, জানাচ্ছে ছাত্রদল ও ছাত্রশিবির।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সানজিদা আহমেদ তন্বী বিয়ে করেছেন। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এই তথ্য জানান তিনি।