হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষার একটি বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) লিখিত পরীক্ষার বিষয়ে এ সংশোধন করা হয়েছে। এ বিষয়ে গত বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) একটি অফিস আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের আচরণে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার সমিতির দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬–২৭)-এ সব পদে জয় পেয়েছে বিএনপিপন্থি আনারুল–রিয়াজ–বিদ্যুৎ পরিষদ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতেই ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. শহিদুল্লাহ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের আগে স্বাস্থ্যসম্মত খাবার ও আবাসন সংকট নিরসনকে অগ্রাধিকার দিয়ে ১৩ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করলে কলার ধরে প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখার ঘোষণা দিয়েছিলেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার। এই বক্তব্যের সমালোচনা করছেন অনেকেই। নিরাপত্তা শঙ্কায় ক্লাস-পরীক্ষা নিতে অপারগতার কথাও বলেছেন আওয়ামীপন্থী এক শিক্ষক।
“জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে ওসমান হাদী হয়ে ওঠেন বাংলাদেশের কণ্ঠস্বর, কাজী নজরুল ইসলামের মানসপুত্র, বিদ্রোহী সন্তান। মাত্র বত্রিশ বছর বয়সে তাঁর কণ্ঠস্বর বাংলাদেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ে বিশ্বময়। ওসমান হাদী এখন একটি আদর্শিক বিদ্রোহের প্রতীক।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি-জিএসসহ চার প্রার্থীর ছবি বিকৃত হওয়ার ঘটনা ঘটেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার দাবি করেছেন, ক্যাম্পাসে আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের পক্ষে অবস্থান নেওয়া শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তার বক্তব্যে বিএনপি ও জাতীয়তাবাদী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পদত্যাগ করা ছয়জন ডিনের শূন্য পদে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে উপাচার্য ও দুই উপ-উপাচার্যকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর বিডিএস পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের নভেম্বর ও আগস্ট মাসের বিভিন্ন পেশাদার পরীক্ষার এই পরিবর্তিত সূচি রোববার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জানানো হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থী হিসেবে পরিচিত ছয়জন ডিন তাদের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে অনুষ্ঠিত এক বৈঠকে তারা দায়িত্ব পালনে অক্ষমতা প্রকাশ করেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার জানান, শিক্ষার্থী প্রতিনিধি ও সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে আলোচনার পর ডিনরা স্বেচ্ছায় দায়িত্ব পালন না করার কথা জানান। এবিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এস এম এক্রাম উল্ল্যাহ বলেন,
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ছাত্রীদের ভোটের ফলাফল অনুযায়ী ‘ফেলানী হল’ নামকরণের দাবিতে সরে এসে হলটির নতুন নাম
কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগসহ ৮ দফা দাবিতে পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ২১ ডিসেম্বর রবিবার সকালে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগের দাবিতে ডিন কমপ্লেক্সে তালা দিয়েছেন শিক্ষার্থীদের একাংশ। রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ থেকে কর্মসূচির সূচনা করেন তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় বরিশাল ডিভিশন স্টুডেন্টস ফোরামের (বিডিএসএফ) ৪৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফলিত গণিত বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লামিয়া বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাহিদ ইসলাম।