| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাবিতে এ বছর ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ২ লাখ ৭২ হাজার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত সোমবার। এ বছরের ভর্তিযুদ্ধে তিনটি ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি। বিশ্ববিদ্যালয়টিতে মোট আসন সংখ্যা ৩ হাজার ৯৯৭টি, ফলে একটি আসনের বিপরীতে লড়বে ৬৮ জন ভর্তিচ্ছু।

বিস্তারিত...

দুর্ঘটনার তিন দিন পর চবি ছাত্রদল নেতা আরিফের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬-১৭ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বিস্তারিত...

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফের’ আখ্যা দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

ভেস্তে গেল ‘শান্তিচুক্তি’, ফের ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের সংঘর্ষ

রাজধানীর গ্রিন রোড ও সায়েন্সল্যাব এলাকায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।

বিস্তারিত...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্তের পথে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রণয়ন এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাদেশ ২০২৫–এর খসড়া সংশোধন ও চূড়ান্তকরণের কাজ শেষ ধাপে পৌঁছেছে। খসড়া নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন মহল থেকে পাওয়া পাঁচ হাজারের বেশি মতামত আইনগত ও বাস্তবতার আলোকে যাচাই-বাছাই করা হচ্ছে।

বিস্তারিত...

ঢাবির তিন হলে পাকিস্তানের পতাকা পদদলন করে প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে পাকিস্তানের প্রতীকী পতাকা পেতে তার ওপর হেঁটে প্রতিবাদ জানিয়েছে একদল শিক্ষার্থী। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হলে এবং এর আগের দিন রাতে সার্জেন্ট জহুরুল হক হলে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

বিস্তারিত...

জকসু প্রার্থীদের ডোপ টেস্ট ৯–১০ ডিসেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান রোববার জানান, প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র ও স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত থাকতে হবে। টেস্টের সময় চিকিৎসক ও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা থাকবেন।

বিস্তারিত...

রাবিতে ঠাকুরগাঁও জেলা সমিতির নতুন কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঠাকুরগাঁও জেলা সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. আজিজুর রহমান সভাপতি, আবু বক্কর সিদ্দিক সহ–সভাপতি এবং নাজনীন আকতার নিশা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিস্তারিত...

শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় প্রায় ১ ঘণ্টা অবরোধের পর সড়কটি থেকে সরে গেছেন পাঁচটি কলেজের শিক্ষার্থীরা।

বিস্তারিত...

৫ কলেজের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তারা প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধে নামে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, নতুন মডেল উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত করছে।

বিস্তারিত...

রাবির সাবেক শিক্ষার্থীদের সমাবর্তন বর্জনের ঘোষণা

অতিথি নির্বাচন ও অনুষ্ঠানের সময় নির্ধারণে শিক্ষার্থীদের মতামত বিবেচনায় না নেওয়ার অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৬০, ৬১ ও ৬২ ব্যাচের একাংশ সাবেক শিক্ষার্থী।

বিস্তারিত...

জাবির চার আবাসিক হলের নতুন নাম নামকরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে থাকা চারটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিস্তারিত...

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নতুন নামকরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা চারটি আবাসিক হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

তরুণরা সবসময় ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: আইন উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানে দেশের তরুণদের বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশে যখনই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলন হয়েছে, তখনই তারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে।

বিস্তারিত...

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে ক্ষোভ–বিতর্ক বাড়ছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাঁচ বছর পর সমাবর্তনের আয়োজন হলেও দিনক্ষণ নির্বাচন,

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪